নিজস্ব প্রতিনিধি , হাওড়া - ১৮৯৩ সালের ১১ই সেপ্টেম্বর বিশ্বধর্ম সম্মেলনে অংশগ্রহণ করেন স্বামী বিবেকানন্দ। যেখানে তিনি ভারত ও হিন্দুধর্মের প্রতিনিধিত্ব সহ ধর্মীয় সহনশীলতা ও ভ্রাতৃত্বের আহ্বান জানান। ২৭ শে সেপ্টেম্বর পর্যন্ত শিকাগোর আর্ট ইনস্টিটিউটে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এটি ছিল বিশ্বের প্রথম ধর্মীয় মহাসম্মেলন। এই শিকাগো সম্মেলনের দিনে স্বামীজির স্মৃতিচারণে হাওড়ায় আয়োজিত হল নরেন্দ্র কাপ। উদ্বোধনে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

হাওড়ার দাশনগর আরতি কটন মিল মাঠে আয়োজিত হয় এই ফুটবল টুর্নামেন্ট। একাধিক বিজেপি কর্তাদের নিয়ে এদিন উপস্থিত হন শমীক ভট্টাচার্য। মাঠে গিয়ে দুই দলের ফুটবলারদের হাতে ফুল দিয়ে তাদের সঙ্গে আলাপ পরিচয় পর্ব সারেন তিনি। এরপর বলে শট মেরে টুর্নামেন্টের শুভ সূচনা করেন। কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েই এদিন ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করে তুললেন শমীক ভট্টাচার্য।
মঞ্চে উপস্থিত থেকে শমীক ভট্টাচার্য বলেন, "আজ কোনো রাজনৈতিক বিভাজনের দিন নয়। বীরযোদ্ধা স্বামীজির স্মৃতিচারণে ১১-১৭ ই সেপ্টেম্বর পর্যন্ত এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। স্বামীজি ব্রিটিশদের সঙ্গে লড়াই করে বুঝিয়ে দিয়েছেন প্রত্যেকের তাদের নিজের মত করে বেঁচে থাকার অধিকার আছে। প্রত্যেকেই তাদের নিজের দক্ষতাকে খুঁজে জীবিকা নির্বাহ করার অধিকার আছে। তাই আরতি কটন মিলের শ্রমিকদেরও মিল চালুর উদ্দেশ্যে যুদ্ধ করার অধিকার আছে। তারাও মানুষ তারাও চায় জীবিকা নির্বাহ করে বেঁচে থাকতে। আমি চাই আরতি কটন মিলের চলমান অতীতকে তারা আবার পুনরুদ্ধার করুক। হাওড়া আবার আগের মত প্রন ফিরে পাক। সমস্ত শ্রমিকের মুখে আবার আগের মতই হাসি ফুটুক।"
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের