নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - বছরের পর বছর অভিযোগ জানিয়েও মেলেনি সমাধান। বেহাল রাস্তার জেরে চরম দুর্ভোগে দিন কাটছে দিনহাটার লাউচাপড়া গ্রামের বাসিন্দাদের। এবার দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে নবনির্বাচিত বিধায়ক অজয় রায়ের হস্তক্ষেপ চাইলেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে , দিনহাটা মহকুমার বামনহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের লাউচাপড়া গ্রামের ৭/১২০ নম্বর বুথের একমাত্র প্রধান সড়ক দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল সরকারের আমলে একাধিকবার অভিযোগ জানানো হলেও রাস্তা সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদায় ভরে যায়। ফলে অ্যাম্বুলেন্স, টোটো সহ অন্যান্য যানবাহন চলাচলে সমস্যার সৃষ্টি হয়। জরুরি পরিষেবা ব্যাহত হওয়ার পাশাপাশি প্রতিদিন চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এই পরিস্থিতিতে দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে নবনির্বাচিত বিধায়ক অজয় রায়ের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা। তাদের আশা, নতুন বিধায়কের উদ্যোগে দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান হবে।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা চন্দন মোদকের বক্তব্য,'এই বুথে একটাই রাস্তা। দীর্ঘ ১০ বছর ধরে এইরকম অবস্থা হয়ে রয়েছে। বিগত সরকারকে বহুবার জানানো হলে, সরকারি কর্তৃপক্ষ থেকে আশ্বাস দেয় যে কাজ হবে। কিন্তু কোনো কাজই হয়নি। আমাদের বলা হয় যে ভোট দিলেই কাজ হবে। এলাকার মানুষ বহু বছর ধরে এই সমস্যায় সাফার করছে। আমার আবেদন, বর্তমান বিধায়ক অজয় রায়ের কাছে এই বার্তা পৌঁছাক। সমস্যার দ্রুত সমাধান হোক'।
স্থানীয় বাসিন্দা শোভন দেবনাথের বক্তব্য,'কোনো টোটো সাইকেল কিচ্ছু যাতায়াত করতে পারেনা এই খারাপ রাস্তার জন্য। ৫০ বছর আগে যেরকম অবস্থা ছিল তাই আছে। কোচবিহারের কোনো জায়গায় খুঁজলে বোধ হয় এরকম রাস্তার খোঁজ পাওয়া যাবেনা। সরকারকে বহুবার জানানোর পরে মিটিং,দরবার,রিপোর্ট প্রচুর হয়েছে। কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি। আমাদের রাস্তা হলে খুবই সুবিধা হয়'।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের