নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - দীর্ঘ ১৫ বছরেও মেলেনি পাকা রাস্তা। বর্ষায় বৃষ্টি, কাদা, গর্তে ভোরে যাওয়া রাস্তা সারাতে সরকারের ভরসা না করে নিজেরাই কাজে নেমেছে গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে রানিবাঁধ ব্লকের আদিবাসী অধ্যুষিত খেড়িয়াশায় গ্রামে।
স্থানীয় সূত্রের খবর , রাজাকাটা শিবমন্দির থেকে খেড়িয়াশায় গ্রামে ঢোকার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। সম্প্রতি বৃষ্টিতে রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। কাদা, গর্তে ভরা রাস্তা দিয়ে যাতায়াত করা কার্যত অসম্ভব হয়ে ওঠে। তাই গ্রামবাসীরা নিজেরাই রাস্তা সংস্কারের কাজ শুরু করেন।
গ্রামবাসীদের অভিযোগ,'প্রায় ১৫ বছরেও রাস্তা পাকা করার কাজ হয়নি। এই রাস্তা দিয়েই ছেলে মেয়েরা স্কুলে যায়, অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাই প্রচুর অসুবিধা হচ্ছে, এই রাস্তার কারণে অ্যাম্বুলেন্স সহ অন্যান্য যানবাহন গ্রামে ঢুকতে চায় না '।
তৃণমূল নেতা চিত্তরঞ্জন মাহাতো জানান,'পঞ্চায়েতের তরফে রাস্তা পাকা করার প্রকল্প নেওয়া হয়েছিল। টেন্ডারের পর কাজ শুরু হলেও নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় ঠিকাদার কাজ শেষ করতে পারেনি '।
রানিবাঁধের বিধায়ক তথা আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু বলেন,'দ্রুত বিডিওর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে নতুন করে টেন্ডার ডেকে রাস্তার নির্মাণ কাজ সম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হবে '।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের