নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভোরবেলায় প্রকাশ্যে মদ্যপানকে কেন্দ্র করে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। মদ্যপানের প্রতিবাদ করায় এক গৃহশিক্ষককে বেধড়ক মারধর করে কয়েকজন যুবক ও এক যুবতী। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গোটা ঘটনার দৃশ্য। অভিযোগ দায়ের হলেও এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
সূত্রের খবর, কামারহাটি পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের নন্দনগরে ঘটনাটি ঘটে। ঝিল পাড়ে ভোরবেলায় বসে মদ্যপান করছিলেন কয়েকজন যুবক ও এক যুবতী। সেই সময় ওই রাস্তা দিয়ে ফিরছিলেন এক গৃহশিক্ষক নিরুপম পাল। মদ্যপানের দৃশ্য দেখে আপত্তি জানান ওই শিক্ষক। অভিযোগ, এর পরই মদ্যপ ওই দল প্রথমে তার বাইক ফেলে দেয়, এরপর শুরু হয় নিরুপমবাবুর উপর নির্মম হামলা। ৫-৬ জন যুবক এবং ওই যুবতী তাকে বারবার চড়, থাপ্পড়, ঘুষি মারতে থাকে। রাস্তায় ফেলেও চলে বেধড়ক মারধর। এমনকি তার মোবাইলও ছিনিয়ে নেওয়া হয়।
স্থানীয় মানুষেরা সেই দৃশ্য দেখে দ্রুত ছুটে এসে হামলাকারীদের হাত থেকে আক্রান্ত শিক্ষককে রক্ষা করেন। প্রাথমিকভাবে স্থানীয় এক চিকিৎসকের কাছে চিকিৎসা করান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। গৃহশিক্ষকের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
গৃহশিক্ষক নিরুপমের অভিযোগ, ভোরবেলা আমি পূজোর বাড়ি থেকে ফিরছিলাম। তখন সকালে রাস্তার ধারে ওই দৃশ্য দেখে ভালো লাগেনি। তাই মানা করেছিলাম কিন্তু তারপরেই ওই যুবকেরা আমার ওপর চড়াও হয়। ৬-৭ টা ছেলে ছিল আর একটি মেয়ে। আমি প্রতিবাদ করায় ওরা পাল্টা আমাকে মারধর করতে শুরু করে। আমার বাইক ফেলে দেয়।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের