নিজস্ব প্রতিনিধি , বীরভূম - রাজ্যে ফের আরজিকরের ছায়া। বেসরকারি হাসপাতালে কর্মরত এক তরুণী নার্সের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সিউড়িতে। মৃতার পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়। বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হয়েছে পরিবার। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২১ বছর বয়সী মৃতার নাম অনুশ্রী মাল। তিনি সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। বুধবার রাতে ডিউটিতে যোগ দেওয়ার পর বৃহস্পতিবার সকালে হাসপাতালের একটি কেবিন থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দীর্ঘক্ষণ দরজা বন্ধ থাকায় সন্দেহ হলে, হাসপাতালের কর্মীরা দরজা ভেঙে ভিতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার সঠিক কারণ জানতে হাসপাতালের কর্মী সহ কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে, মৃতার পরিবারের অভিযোগ অনুশ্রী আত্মহত্যা করতে পারেন না। তাদের দাবি, ঘটনার প্রকৃত সত্য উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
ঘটনা প্রসঙ্গে মৃতার বাবা অনুপ কুমার মালের বক্তব্য,'কার্ডিওলজি বিভাগে কর্মরত হওয়ায় আমার মেয়েকে গত রাতে ওটির জরুরি কাজের কথা বলে হাসপাতালে ডেকে নেওয়া হয়। রাত ১১টাতেও মেয়ের সাথে ফোনে কথা হয়েছিল। কিন্তু পরদিন সকালে একাধিকবার চেষ্টা করেও মেয়েকে ফোনে না পেয়ে আমি হাসপাতালে যাই। গিয়ে দেখি ঘরের দরজা বন্ধ। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কোনো চাবি না থাকায় প্রায় ২ ঘণ্টা ধরে চেষ্টার পর দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায়, স্ট্রেথোস্কোপ সহ ফিতা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওর দেহ ঝুলছে। হাসপাতাল কর্তৃপক্ষের দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণেই এরকম ঘটনা ঘটেছে। ঘটনার রাতে ডিউটিতে থাকা কর্মীদের জিজ্ঞাসাবাদ, সনিফ ডগ (পুলিশ কুকুর) এনে নিরপেক্ষ তদন্ত করা হোক। দোষীদের দৃষ্টান্তমূলক চাই'।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের