নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বিজয় হাজারে ট্রফিতে ক্যাচ ধরতে গিয়ে গুরুতর আঘাত পেলেন কলকাতা নাইট রাইডার্সের অঙ্গকৃষ রঘুবংশী। গুরুতর চোট পাওয়ায় দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপরই তার আইপিএল খেলা নিয়ে চিন্তায় কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট।
সূত্রের খবর , জয়পুরে উত্তরাখণ্ডের বিরুদ্ধে ম্যাচের ৩০ তম ওভারে সৌরভ রাওয়াতের ক্যাচ নেওয়ার চেষ্টা করছিলেন অঙ্গকৃষ। সেই ক্যাচ ধরার সময় মাটিতে আছড়ে পড়েন। তার মাথা মাটিতে ধাক্কা খায়। যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। এরপর স্ট্রেচারে করে তাকে দ্রুত মাঠ থেকে বের করে নেওয়া হয়। সিটি স্ক্যানের জন্য জয়পুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে মুম্বইয়ের ব্যাটারকে।
মাঠ থেকে যখন বেরোচ্ছিলেন ঘাড় নাড়াতে পারছিলেন না ব্যাটার। ঠিক সেই কারণেই , সকলের মনে প্রশ্ন এই কয়েকদিনে কি ঠিক হয়ে উঠতে পারবেন ভারতীয় ব্যাটার? সোশ্যাল মিডিয়ায় তার দ্রুত সুস্থতা কামনা করছেন নাইট সমর্থকরা। কারণ , কলকাতা নাইট রাইডার্সের হয়ে সুযোগ পেয়েই মিডল অর্ডারে নিজেকে প্রমাণ করেছেন। সেক্ষেত্রে অঙ্গকৃষের মত ব্যাটারের না থাকা কলকাতার কাছে বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে। তবে এই বিষয়ে কোনো মুখ খোলেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
ছোটবেলায় কাজ করেছেন ঝাড়ুদার হিসেবে। কখনও গাড়ি ধুয়েছেন, কখনও কারখানায় শ্রমিক। সেই আলিরেজাই এখন ইরানের নকআউট স্বপ্নের সবচেয়ে বড় ভরসা
প্রথম একাদশে জায়গা পাননি। পরিবর্ত হিসেবে নেমেই জোড়া গোল। জার্মানির নকআউট নিশ্চিত করলেন ডেনিজ উন্দাভ
মেসির প্রশংসায় পঞ্চমুখ স্পেনের প্রাক্তন তারকা
স্পেনের পর উরুগুয়ের বিরুদ্ধেও পয়েন্ট ছিনিয়ে নিল কেপ ভার্দে
বিশ্বকাপে প্রথম গোলেই নজর কাড়লেন ইয়ামাল! চার বছর আগে টিভিতে দেখা স্কুলছাত্র এখন স্পেনের ভরসা
স্কোয়াডে নাম থাকলেও শেষমুহূর্তে বাদ রহস্য স্পিনার। চোট নিয়েই IPL খেলানোর সিদ্ধান্তে উঠছে বিতর্ক
ইয়ামালকে নিয়ে দুশ্চিন্তা স্পেনের! সৌদির বিরুদ্ধে ম্যাচের আগে বেড়েছে চোটের সমস্যা, অনিশ্চিত নিকোও
একের পর এক রেকর্ড! ১৫ বছরের বৈভবে মুগ্ধ দুনিয়া
হ্যামস্ট্রিংয়ে চোট রাফিনহার, শুরু চিকিৎসা! বিশ্বকাপে তারকা উইঙ্গারকে নিয়ে চরম অনিশ্চয়তা ব্রাজিল শিবিরে
জার্মানির কাছে ৭ গোল খাওয়ার পর দুরন্ত প্রত্যাবর্তন। গোলকিপার এলয় রুমের ঐতিহাসিক পারফরম্যান্সে চমকে দিল কুরাসাও
২০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামবেন ভারত অধিনায়ক। পুরুষ ও মহিলা ক্রিকেট মিলিয়ে এই কৃতিত্ব কারও নেই
চোটগ্রস্ত তারকাকে দলে রাখার সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ ব্রাজিল প্রেসিডেন্টের
পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন জার্মানির, কোচ নাগেলসম্যানের বদলি কৌশলেই বদলে গেল ম্যাচের ভাগ্য
কঙ্গো ম্যাচের পর কড়া সমালোচনার জেরে চর্চায় সিআর৭। সমাজমাধ্যমে দলের ঐক্যের বার্তা পর্তুগাল অধিনায়কের
পিঠ ও পায়ের চোটে এখনও পুরোপুরি সুস্থ নন অলরাউন্ডার। অন্যদিকে ২৬ জুন ফিটনেস টেস্ট দিতে হবে বিরাটকে
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল