নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR প্রক্রিয়া ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনার আবহ। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্রমন্ত্রক। দফায় দফায় বিক্ষোভ ও বিশৃঙ্খলার ঘটনার পর কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে আনা হচ্ছে সিইও দফতর। শনিবার থেকেই এক সেকশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
গত কয়েকদিন ধরে কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে টানা বিক্ষোভ দেখাচ্ছিল ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’। SIR প্রক্রিয়া ঘোষণার পর কাজের চাপ ও বিভিন্ন দাবি নিয়ে অবস্থান বিক্ষোভে বসেন বিএলওরা। পরিস্থিতি চরমে ওঠে খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন। পুলিশের ব্যারিকেড ভেঙে দফতরে ভিতরে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। মুহূর্তের মধ্যে এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়, উঠে আসে সিইও দফতরের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন।
এই পরিস্থিতির প্রেক্ষিতে আগেই নির্বাচন কমিশনের তরফে নিরাপত্তা বাড়ানোর আবেদন জানানো হয়েছিল। তার পরিপ্রেক্ষিতেই শনিবার তাৎপর্যপূর্ণভাবে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা সিইও দফতরে যান। তারা গোটা অফিস এলাকা ঘুরে দেখেন এবং আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। একইসঙ্গে খুব শীঘ্রই যে নতুন ভবনে সিইও দফতর স্থানান্তরিত হতে চলেছে, সেই দফতরও পরিদর্শন করা হয়েছে বলে খবর।
সিইও দফতরে এক সেকশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। ওয়াই ক্যাটাগরির নিরাপত্তার আওতায় প্রতিদিন চার থেকে পাঁচ জনের একাধিক দল দফতরের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকবে। পাশাপাশি রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। তাকে ওয়াই প্লাস নিরাপত্তাও দেওয়া হয়েছে বলে জানা যায়। শুধু তাই নয়, দফতরের অন্যান্য আধিকারিকদের নিরাপত্তাতেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
মঞ্চে উঠেই ফিরে গেলেন জয় গোস্বামী
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের