নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা ভোটের ঠিক আগে কয়লা পাচার মামলায় আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলের গ্রেফতারিকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই পদক্ষেপকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ভোটের আগে এই গ্রেফতারি রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি করেছে।
সোমবার রাতে দিল্লি থেকে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলকে গ্রেফতার করে ইডি। তদন্তকারী সংস্থার দাবি, অর্থ পাচার প্রতিরোধ আইনে এই গ্রেফতার করা হয়েছে এবং মঙ্গলবার তাকে আদালতে পেশ করা হবে। আইপ্যাক, যা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা হিসেবে পরিচিত, তার ডিরেক্টরের এই গ্রেফতারিকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর।
ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, বিরোধী শিবিরের সঙ্গে যুক্ত থাকলেই কেন্দ্রীয় সংস্থার নিশানায় পড়তে হচ্ছে। তিনি আরও বলেন, ভোটের মাত্র ১০ দিন আগে এমন পদক্ষেপ গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর সরাসরি আঘাত।
অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পোস্টে কেন্দ্রীয় সংস্থাগুলির দ্বিচারিতার অভিযোগ তুলে দাবি করেন, বড় আর্থিক কেলেঙ্কারির অভিযুক্তদের রক্ষা করা হলেও বিরোধী দল ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশনের ভূমিকাতেও প্রশ্ন তোলেন।
পোস্টের শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে অভিষেক বলেন, ' অমিত শাহ ও বিজেপির ক্ষমতাবান সকলে, ৪ ও ৫ মে বাংলায় থাকুন। সঙ্গে জ্ঞানেশ কুমার এবং যে যে এজেন্সি আপনারা এখানে মোতায়েন করেছেন, সকলকে আনবেন। দেখবেন, বাংলার মানুষ এত সহজে মাথা নোয়াবে না। আপনাদের উচিত জবাব দেবে।'
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের