নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বেড়াতে এসে আর হলোনা ফেরা। বকখালি ঘুরে বাড়ি ফেরার পথে টোটো দুর্ঘটনায় মৃত্যু হল ১ পর্যটকের। দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে যায় টোটোটি। ঘটনায় আহত হন আরও কয়েকজন যাত্রী। মর্মান্তিক এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, যাদবপুরের মুকুন্দপুরের বাসিন্দা বিপ্লব সরকার সস্ত্রীক ছোট্ট মেয়েকে নিয়ে শনিবার বকখালিতে বেড়াতে এসেছিলেন। ঘোরাঘুরি শেষে নামখানার উদ্দেশ্যে একটি টোটো ভাড়া করেন। টোটোতে চালক সহ মোট ৮ জন যাত্রী ছিলেন। ফ্রেজারগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে রাস্তার বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটি উল্টে যায়। ড্রাইভারের পাশে বসে থাকা পর্যটক বিপ্লব সরকার ছিটকে রাস্তায় পড়ে যান। তৎক্ষণাৎ, টোটোটি তার উপরেই উল্টে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নেমে আহতদের হাসপাতালে পাঠান।
আশঙ্কাজনক অবস্থায় বিপ্লব সরকারকে ফ্রেজারগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্য যাত্রীদের দ্বারিকনগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত টোটোটি আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটাতে এসে এমন মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ মৃতের পরিবার সহ স্থানীয় বাসিন্দারা।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের