নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বন্ধ হয়ে পড়ে থাকা একটি তৃণমূলের দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমান সরকারি নথি উদ্ধার হলো নবদ্বীপে। উদ্ধার হওয়া নথির মধ্যে রয়েছে ডিজিটাল রেশন কার্ড, ভোটার পরিচয়পত্র, মৎসজীবী পরিচয়পত্র সহ একাধিক সরকারি কাগজপত্র। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নথিগুলি নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নবদ্বীপে।
পুলিশ সূত্রে জানা গেছে, নবদ্বীপের প্রাচীন মায়াপুরের বসাকপাড়া মোড় সংলগ্ন এলাকায় একটি তৃণমূল কার্যালয় দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই নাকি কার্যালয়টি পুরোপুরি বন্ধ। সম্প্রতি ওই এলাকায় সরকারি প্রকল্প সংক্রান্ত পরিষেবা দেওয়ার জন্য অস্থায়ী শিবির চালানোর উদ্দেশ্যে কার্যালয়টির চাবি বিজেপির হাতে তুলে দেওয়া হয়। কার্যালয় খুলতেই একটি ঘরের আলমারি খোলা অবস্থায় দেখা যায়। কোনো কম্পিউটার না থাকলেও ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল বিপুল পরিমান একাধিক সরকারি নথিপত্র। পরে অধিকাংশই মেলালে দেখা যায় সেগুলি এলাকার মানুষের। বিজেপির পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।
ঘটনা প্রসঙ্গে নবদ্বীপ উত্তর মন্ডলের সভাপতি তন্ময় কুন্ডুর বক্তব্য,'বিগত কিছু মাস ধরে আমরা সরকারি বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিল করছি। সম্প্রতি কিছু তৃণমূলের যুব নেতা আমাদের সঙ্গে যোগাযোগ করে জানায় যে তাদের অব্যবহৃত পার্টি অফিসটি আমাদের হস্তান্তর করতে চায়। গতকাল আমরা যখন এই অফিসটি এসে খুলি দেখি চারিদিকে ছড়িয়ে রয়েছে ভোটার কার্ড, রেশন কার্ড সহ বহু সরকারি নথি। যেদিন পার্টি অফিসটি আমাদের হস্তান্তর করা হয়েছিল সেদিন একটা কম্পিউটার ছিল। গতকাল এসে আমরা আর কম্পিউটারটিও দেখতে পাইনি। কিছু ফাইলপত্রও মিসিং মনে হচ্ছে। কাউকে দিয়ে ইচ্ছাকৃতভাবে চুরি করানো হয়েছে। আমরা পুলিশকে জানিয়েছি সব ঘটনা। মানুষকে পরিষেবা না দিয়ে এইভাবে তাদের দরকারি নথিপত্র লুকিয়ে রেখে তৃণমূল যে অনৈতিক কাজ করেছে, তার উপযুক্ত শাস্তি হওয়া দরকার'।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের