নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - সুটিয়া খুন ও গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস হত্যার ঘটনাকে ঘিরে ফের নতুন বিতর্কের সূত্রপাত। হত্যাকাণ্ডের প্রায় দেড় দশক পর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বনগাঁ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বরুণের আন্দোলন সঙ্গী ও শিক্ষক নন্দদুলাল দাস। তার দাবি, প্রকৃত ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে নতুন করে তদন্ত শুরু হোক।
মঙ্গলবার বনগাঁ পুলিশ সুপারের কাছে জমা দেওয়া অভিযোগপত্রে নন্দদুলাল দাস দাবি করেছেন, ২০১২ সালে বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডের প্রকৃত তদন্ত হয়নি। তার অভিযোগ, সে সময় রাজনৈতিক প্রভাবের কারণে তদন্তের মূল দিকটি চাপা পড়ে যায়। অভিযোগপত্রে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিককে হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারী বলে উল্লেখ করেছেন। পাশাপাশি তপন সিংহ, প্রদীপ ঘোষ, বিষ্ণু ঘোষ, সুখেন বালা, ধ্যানেশ গুহ, মিহির বিশ্বাস ও দেবেন ঘোষ-সহ আরও কয়েকজনের নামও উল্লেখ করা হয়েছে।
নন্দদুলালের দাবি, বরুণ বিশ্বাস হত্যার পর প্রতিবাদ করায় তিনিও তৎকালীন সময়ে একাধিকবার হেনস্তা ও ভয়ভীতির মুখে পড়েন। এমনকি তার বিরুদ্ধে মাওবাদী তকমা দিয়ে মিথ্যা মামলাও করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। তার আরও দাবি, হত্যার দায় রাজনৈতিকভাবে অন্য দলের উপর চাপিয়ে দিয়ে প্রকৃত তদন্তকে ভিন্ন খাতে চালিত করা হয়েছিল। অভিযোগপত্রে তিনি আবেদন করেছেন, এই লিখিত অভিযোগকে FIR হিসেবে গ্রহণ করে সম্পূর্ণ ঘটনার পুনঃতদন্ত করা হোক।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের