নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে রাজ্যজুড়ে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি থেকে বজ্রপাত সহ ঝড়বৃষ্টির প্রভাব ক্রমেই বাড়ছে। কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ, কোথাও আবার কালবৈশাখীর আশঙ্কা তৈরি হয়েছে। আগামী কয়েকদিন আবহাওয়া এমনই অস্থির থাকবে, সঙ্গে আর্দ্রতার চাপ ও অস্বস্তিও বজায় থাকবে।
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, উত্তরবঙ্গে আজও প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ারে বেশি সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। এই ধারা বুধবার পর্যন্ত চলবে, এরপর কিছুটা কমলেও বজ্রসহ বৃষ্টি পুরোপুরি থামবে না। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়ো আবহাওয়া ও বজ্রপাতের ঝুঁকি বজায় থাকবে।
অন্যদিকে দক্ষিণবঙ্গে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কালবৈশাখীসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদীয়া ও মুর্শিদাবাদে বৃষ্টির প্রভাব বেশি পড়বে। কলকাতা সহ সব জেলাতেই বজ্রসহ বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এর সঙ্গে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।
দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত উষ্ণ ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা খুব বেশি না বাড়লেও অনুভূত তাপমাত্রা বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ঘাম ও ক্লান্তি বাড়বে। বিকেল বা রাতের দিকে স্থানীয়ভাবে আকাশ মেঘলা হয়ে স্বল্প সময়ের ঝড়বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
শনিবারই তাদের আদালতে তোলা হবে
আগামী ১৮ জুলাইয়ের মধ্যে জমি খালি করার নির্দেশ দিয়েছে LIC
দমদম বিমানবন্দরের ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব অভিষেক
তদন্তে সহযোগিতার বার্তা শোভনদেব চট্টোপাধ্যায়ের
এই বিষয়ে স্কুলে স্কুলে প্রচারের নির্দেশ রেল কতৃপক্ষের
শনিবার দুদিনের জন্য বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা