নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সকাল থেকেই টানা বর্ষণে কার্যত জলমগ্ন তিলোত্তমা। রাস্তা থেকে অলিগলি সবখানেই থইথই জল। আর সেই দুর্যোগের আঁচ এবার পৌঁছে গেল শহরের অন্যতম আকর্ষণ আলিপুর চিড়িয়াখানাতেও। প্রবল বৃষ্টি এবং পাইপলাইন ফেটে যাওয়ার জেরে চিড়িয়াখানার একাংশ জলমগ্ন হয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির তদারকি করেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
শুক্রবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয় মুষলধারে বৃষ্টি। অল্প সময়ের মধ্যেই শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এই প্রবল বর্ষণের পাশাপাশি আলিপুর চিড়িয়াখানার ভিতরে একটি ভূগর্ভস্থ পাইপলাইন ফেটে যাওয়ায় জল জমার পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। খবর পাওয়ার পরই দ্রুত চিড়িয়াখানায় পৌঁছান রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি নিজে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলে দ্রুত জল নিষ্কাশনের নির্দেশ দেন।
কলকাতা পুরসভার দুটি বড় পাম্পিং গাড়ি এনে যুদ্ধকালীন তৎপরতায় জল বের করার কাজ শুরু করা হয়। একইসঙ্গে, ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের কাজও শুরু হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, চিড়িয়াখানার সমস্ত পশুপাখির নিরাপত্তার দিকে বিশেষ নজর রাখা হচ্ছে। খাঁচাবন্দি প্রাণীদের কোনও রকম অসুবিধা না হয়, সে বিষয়ে কর্মীদের সর্বক্ষণ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
চিড়িয়াখানা পরিদর্শনের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ' সকালেই খবর পেয়েছিলাম যে চিড়িয়াখানার ভেতর মাটির তলা দিয়ে যাওয়া আদি গঙ্গার একটি পাইপলাইনে লিক হয়েছে। সকালের টানা বৃষ্টির জমা জলের পাশাপাশি সেই পাইপলাইন থেকেও হু হু করে জল ঢুকছিল চিড়িয়াখানার ভেতরে। বিশেষ করে যেখানে ক্যাঙ্গারু এবং শিম্পাঞ্জিদের রাখা হয়, সেই খাঁচার চারপাশ জলমগ্ন হয়ে পড়েছিল। জল নিকাশি মেশিন দিয়ে জল বের করা হয়েছে। এছাড়াও, যেই জায়গা লিকেজ হয়েছিল সেটাও মেরামতির কাজ চলছে।'
কলকাতার সদর দফতরে সাড়ম্বরে যোগ দিবস পালন
একসঙ্গে তিন যুদ্ধ জাহাজের উদ্বোধন মোদির
রেড রোডে মোদির নেতৃত্বে গণযোগাভ্যাস
মানহানির অভিযোগে আইনি লড়াইয়ের ইঙ্গিত কাকলির
তৃণমূলের হিসাব নিয়ে নতুন প্রশ্ন
বাংলায় শুভেন্দুকে চিঠি লেখেন নরেন্দ্র মোদি
লেজার শো দেখতে ভিড় জমিয়েছে অসংখ্য সাধারণ মানুষ
বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে নতুন কমিটি গঠন মমতার
শনিবার রাত ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত
শনিবারই তাদের আদালতে তোলা হবে
আগামী ১৮ জুলাইয়ের মধ্যে জমি খালি করার নির্দেশ দিয়েছে LIC
দমদম বিমানবন্দরের ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব অভিষেক
তদন্তে সহযোগিতার বার্তা শোভনদেব চট্টোপাধ্যায়ের
এই বিষয়ে স্কুলে স্কুলে প্রচারের নির্দেশ রেল কতৃপক্ষের
শনিবার দুদিনের জন্য বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা