নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মাত্র আট মাস আগে উদ্বোধন হয়েছিল। আর বর্ষার প্রথম ভারী বৃষ্টিতেই ভেসে গেল দুধিয়া সেতু। শিলিগুড়ি ও মিরিকের গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়তেই উঠছে নির্মাণের গুণগত মান নিয়ে একের পর এক প্রশ্ন। এই পরিস্থিতিতে সেতু নির্মাণে কোনও অনিয়ম বা কাটমানির অভিযোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টির জেরে পাহাড়ি নদীর জলস্তর হু-হু করে বেড়ে যায়। সেই প্রবল স্রোতেই ভেসে যায় দুধিয়া সেতু, যার বয়স মাত্র আট মাস। সেতু ভেঙে যাওয়ার ফলে শিলিগুড়ি ও মিরিকের সরাসরি যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা থেকে পর্যটক সকলেরই যাতায়াতে চরম সমস্যা তৈরি হয়েছে। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ' এত স্বল্প সময়ের মধ্যে একটি নতুন সেতু ভেঙে পড়া অত্যন্ত উদ্বেগের বিষয়। সেতু নির্মাণে কোনও গাফিলতি বা আর্থিক অনিয়ম হয়েছিল কি না, সেই অভিযোগও খতিয়ে দেখা হবে।'
এদিকে উত্তরবঙ্গের একাধিক এলাকায় ভারী বৃষ্টির জেরে ভূমিধসের ঘটনাও ঘটেছে। লেবং কার্ট রোড, মিরিকের গয়াবাড়ি-সহ বিভিন্ন এলাকায় ছোট-বড় ধস নেমেছে। নবান্নের কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। সেচ দফতর, জেলা প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, আপাতত দ্রুত একটি অস্থায়ী সেতু তৈরি বা বিকল্প যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলাই অগ্রাধিকার। পাশাপাশি বিপজ্জনক এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষের কোনও ক্ষয়ক্ষতি না হয়।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের