নিজস্ব প্রতিনিধি, হুগলি - ভারতকে সাঁতার জগতে গর্বিত করা প্রাক্তন তারকা সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে ঘটে দুঃসাহসিক চুরির ঘটনা।হুগলির হিন্দমোটর দেবাইপুকুরে তাঁর "সুন্দর বাড়ি" তে রাখা পদক ও সম্মাননা উধাও হয়ে যায়। এর মধ্যেই সবচেয়ে মূল্যবান ছিল রাষ্ট্রপতির হাত থেকে পাওয়া পদ্মশ্রী পদক। সেটিও খোয়া গিয়েছে বলে খবর। ঘটনা খুঁতিয়ে দেখতে এবার তদন্তে নামলো সিআইডি।
সূত্রের খবর, শনিবার সকালে ঘটনাস্থলে আসে সিআইডির ফরেন্সিক ও ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের একটি দল। তারা নমুনা সংগ্রহ ও ছবি তোলে। এক আধিকারিক জানান, “ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে, তবে এখনই কতজন জড়িত ছিল বলা যাবে না। তদন্ত চলছে।''

চুরির ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক মহলেও ব্যাপক সাড়া ফেলেছে। এই প্রসঙ্গে অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেন, “যে এটা করেছে, তার লজ্জা পাওয়া উচিত। বরং তাকে আরেকটা পদ্মশ্রী দেওয়া উচিত! যদি মনুষ্যত্ব থাকে, তবে পদকটা ফেরত দিন।”
অন্যদিকে, হিন্দমোটরের বিজেপি নেতা পঙ্কজ রায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর কথায়, “পদ্মশ্রী দেশের অন্যতম বড় পুরস্কার। উত্তরপাড়ায় সর্বত্র সিসিটিভি আছে, একটি থানা ও দুটি ফাঁড়ি রয়েছে, তবুও এমন ঘটনা কীভাবে ঘটে ? সাধারণ মানুষের জন্য কি পুলিশ এভাবে তদন্ত করে?”
সাংসদ কল্যাণ ব্যানার্জিও এলাকায় দুষ্কৃতী কার্যকলাপ বেড়ে যাওয়ার কথা নিয়ে মুখ খুলেছেন। তিনি দাবি করেন, '' এর আগেও নোবেল চুরি ও খুনের মতো ঘটনাও ঘটেছে। সেসব তদন্ত কতদূর এগিয়েছে , সেটাই বড়ো প্রশ্ন।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের