নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন সোনামুখী ব্লকের পাঁচাল গ্রামের মানুষেরা। বুনো হাতির ভয় সহ দীর্ঘ ২৫ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার দিন শেষ হলো তাদের। ঘন জঙ্গলে ঘেরা প্রত্যন্ত এই গ্রামে আজ থেকে চালু হলো পুলিশের নতুন ক্যাম্প।
সূত্রের খবর , বুনো হাতির দলের ভয়ে আতঙ্কে কাটে পাঁচালের গ্রামবাসীদের জীবন। যে কোনো অনৈতিক ঘটনা ঘটলেই তাদের অভিযোগ জানাতে যেতে হয় সোনামুখী থানায়। কিন্তু থানায় পৌঁছতে হলে পাড়ি দিতে হয় হাতি আতঙ্কিত ঘনজঙ্গল দিয়ে। বহুবার পথে একাধিকবার বুনো হাতির হানার শিকার হয়েছেন গ্রামবাসীরা।
এবার সেই ভোগান্তির অবসান ঘটাল জেলা পুলিশ। বুধবার আনুষ্ঠানিকভাবে পাঁচাল গ্রামে উদ্বোধন হয় পুলিশের নতুন ক্যাম্প। উদ্বোধন করেন বাঁকুড়া জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান , বিষ্ণুপুর মহকুমা আরক্ষাধক্ষ্য সুপ্রকাশ দাস সহ একাধিক পুলিশ আধিকারিক।
পুলিশ সুপার বৈভব তেওয়ারি জানান , “এই ক্যাম্প থেকেই গ্রামবাসীরা এখন যেকোনো অভিযোগ লিখিত আকারে জানাতে পারবেন। এতদিন অনেক অপরাধের ঘটনা অযাচিতই থেকে যেত। এখন থেকে আর তা হবে না। গ্রামবাসীরা পুলিশের সব ধরনের সহযোগিতা পাবেন।”
এক গ্রামবাসী এপ্রসঙ্গে জানান , “আগে অনেক অভিযোগ অভিযোগ হয়েই থেকে যেত। এবার থেকে তার সুরাহা মিলবে বলেই আশা করছি। হাতির দাপটে আমরা অভিযোগ করতে যেতে পারতাম না এখন এই ক্যাম্পের মাধ্যমে সেই সমস্যার সুরাহা হবে।''
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের