নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ক্রিকেট মাঠের বাইরেও অন্য ভূমিকায় দেখা গেল ঈশান কিষানকে। জাতীয় দলের এই তারকা ব্যাটার শুধু ক্রিকেটার নন, তিনি একজন সরকারি কর্মীও। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করছেন ঈশান।
সম্প্রতি RBI-এর পাটনা শাখার অফিসে দেখা যায় ঈশানকে। সাধারণ সরকারি কর্মীর পোশাকেই অফিসে হাজির হয়েছিলেন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা। অফিসের সহকর্মীদের সঙ্গে তাঁকে ছবি তুলতেও দেখা যায়। গলায় ছিল RBI-এর পরিচয়পত্র। ল্যানিয়ার্ডে লেখা ছিল 'রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া'। জানা গেছে, এক ভক্তই সেই মুহূর্তের ছবি তুলে প্রকাশ করেন।
২০১৭ সালে ক্রীড়া কোটায় RBI-তে যোগ দিয়েছিলেন ঈশান। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৮ বছর। দেশের উঠতি ক্রিকেটার হিসেবে তিনি পান এই চাকরির সুযোগ। RBI-এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা হয় তাঁকে। পরে সংস্থার হয়ে ডিওয়াই পাটিলের মতো প্রতিযোগিতাতেও খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটার।
বর্তমানে ভারতীয় দলের নিয়মিত মুখ ঈশান। ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে প্রতিদিন অফিসে উপস্থিত থাকা সম্ভব হয় না তাঁর। তবে সুযোগ পেলেই RBI-এর পাটনা শাখায় যান তিনি। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী তারকাকে অফিসে পেয়ে সহকর্মীদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস। অনেকেই তাঁর সঙ্গে ছবি তোলার সুযোগ হাতছাড়া করেননি।
বর্তমানে RBI-এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদটি গ্রেড-এ স্তরের। এই পদের জন্য মূল বেতন প্রায় ৪৫ হাজার থেকে ৪৯ হাজার টাকার মধ্যে। এর সঙ্গে বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা যোগ হয়। সব মিলিয়ে মাসিক আয় প্রায় ৯০ হাজার থেকে ১.১৫ লক্ষ টাকার কাছাকাছি হতে পারে। তবে কেটে যাওয়ার পর হাতে পাওয়া বেতন প্রায় ৭৫ হাজার থেকে ৯০ হাজার টাকার মধ্যে থাকে।
ক্রিকেটার হিসেবে জনপ্রিয়তার পাশাপাশি সরকারি দায়িত্বও পালন করছেন ঈশান। মাঠে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সঙ্গে RBI-এর আধিকারিক হিসেবেও তাঁর এই পরিচয় এখন নতুন করে সামনে এসেছে। ক্রিকেট ও সরকারি চাকরি-দুই দায়িত্ব একসঙ্গে সামলানোর বিষয়টিই নজর কেড়েছে অনুরাগীদের।
১০ মাসের লড়াই, রিহ্যাব ও অনিশ্চয়তা শেষে জ্যাভলিনে ফিরলেন সোনার ছেলে
অবসর নয়, এখনও খেলার ইচ্ছা হিটম্যানের! সিদ্ধান্তের ভার নির্বাচকদের উপরই দিলেন প্রাক্তন ক্রিকেটার
সিনিয়রদের সঙ্গে দূরত্বে অস্বস্তি BCCI-তে, বিকল্প হিসেবে উঠে আসছে ভিভিএস লক্ষ্মণের নাম
ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সম্পর্কের নতুন অধ্যায়, ভবিষ্যৎ পরিকল্পনায় নজর দুই বোর্ডের
ক্রিকেটের পর কি রেসিং ট্র্যাক? ধোনির নতুন অবতারে মুগ্ধ নেটদুনিয়া
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের