নিজস্ব প্রতিনিধি , মুম্বই - রোহিত শর্মাকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে এবার চাপের মুখে অজিত আগরকর। জাতীয় নির্বাচকপ্রধানের ভবিষ্যৎ নিয়েই শুরু হয়েছে জোর আলোচনা। বোর্ডের অন্দরমহলে নাকি তাঁর কাজকর্ম নিয়ে প্রশ্ন উঠেছে। মেয়াদ বাড়বে, নাকি নতুন মুখ আসবে, এখন সেটাই বড় প্রশ্ন।
গত দু'মাসে ভারতীয় ক্রিকেটের অন্দরের ছবি বদলে গিয়েছে অনেকটাই। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সামনে এসেছে টিম ম্যানেজমেন্ট ও সিনিয়র ক্রিকেটারদের মধ্যে টানাপড়েনের খবর। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের আগেই রোহিত শর্মাকে তাঁর ভবিষ্যৎ নিয়ে বার্তা দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, সিরিজের পর তাঁকে আর দলে রাখা হবে না। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হন রোহিত। এরপরই তিনি BCCI কর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। নির্বাচকপ্রধান অজিত আগরকরের ভূমিকা নিয়েও অসন্তোষ জানান বলে খবর। সেই থেকেই আগরকর-রোহিত সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে বলে ক্রিকেট মহলে আলোচনা।
বোর্ডের একাংশের মত, দেশের দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো ক্রিকেটারদের সঙ্গে সমন্বয় রাখা অত্যন্ত জরুরি। সেই জায়গায় সমস্যা তৈরি হলে নির্বাচকপ্রধানের দায়িত্ব সামলানো কঠিন হয়ে পড়তে পারে। এমনিতেই গত মাসে আগরকরের নির্ধারিত মেয়াদ শেষ হয়েছে। একটা সময় ঠিক ছিল, তাঁর দায়িত্ব আরও এক বছর বাড়ানো হবে। এমনকি ২০২৭ বিশ্বকাপের দল গঠনের দায়িত্বও তাঁর হাতেই থাকবে বলে ভাবা হয়েছিল। কিন্তু রোহিত-পর্বের পর সেই পরিকল্পনায় বদল এসেছে।
আপাতত BCCI তিন মাসের জন্য তাঁর মেয়াদ বাড়িয়েছে। এই সময় শেষ হলে নতুন নির্বাচকপ্রধানের জন্য বিজ্ঞপ্তি দিতে পারে বোর্ড। ইতিমধ্যেই সম্ভাব্য নাম হিসেবে ভিভিএস লক্ষ্মণের সঙ্গে যোগাযোগের খবরও সামনে এসেছে। ফলে আগরকরের ভবিষ্যৎ এখন পুরোপুরি নির্ভর করছে আগামী কয়েক মাসের উপর। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নেন অজিত আগরকর। চেতন শর্মার বিদায়ের পর কঠিন পরিস্থিতিতে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল।
শুরুতেই বড় পরীক্ষা ছিল ২০২৩ বিশ্বকাপের দল নির্বাচন। এরপর তাঁর নেতৃত্বাধীন কমিটি একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। মোট চারটি ICC টুর্নামেন্টের দল বেছে দেয় তাঁর কমিটি। যার মধ্যে ২০২৪ ও ২০২৬ সালের টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ২০২৫ সালের চ্যাম্পিয়ন ট্রফি রয়েছে। এছাড়া ভারতের ঝুলিতে এসেছে পর পর দুটি এশিয়া কাপ ট্রফিও। এই সাফল্যের সময়ে রোহিত শর্মার সঙ্গে আগরকরের বোঝাপড়াই ছিল অন্যতম শক্তি। কিন্তু সেই সম্পর্কেই এখন তৈরি হয়েছে ফাটল। যদিও গোটা বিষয়টি নিয়ে BCCI বা অজিত আগরকরের তরফে কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি। তবু ভারতীয় ক্রিকেটের অন্দরে এই সংঘাত নিয়েই এখন তুঙ্গে আলোচনা।
১০ মাসের লড়াই, রিহ্যাব ও অনিশ্চয়তা শেষে জ্যাভলিনে ফিরলেন সোনার ছেলে
অবসর নয়, এখনও খেলার ইচ্ছা হিটম্যানের! সিদ্ধান্তের ভার নির্বাচকদের উপরই দিলেন প্রাক্তন ক্রিকেটার
জাতীয় দলের তারকা ব্যাটার সামলাচ্ছেন RBI-এর দায়িত্ব, ক্রীড়া কোটায় পেয়েছিলেন চাকরি
ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সম্পর্কের নতুন অধ্যায়, ভবিষ্যৎ পরিকল্পনায় নজর দুই বোর্ডের
ক্রিকেটের পর কি রেসিং ট্র্যাক? ধোনির নতুন অবতারে মুগ্ধ নেটদুনিয়া
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের