নিজস্ব প্রতিনিধি , মালদহ - চাকরি পাইয়ে দেওয়ার নামে এক কৃষক পরিবারের কাছ থেকে সাড়ে ৬ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠলো। অভিযোগের তির এক গ্রাম পঞ্চায়েত কর্মী তথা স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। দীর্ঘ ছয় বছর কেটে গেলেও মেলেনি চাকরি। ফেরত পাওয়া যায়নি টাকাও। শেষ পর্যন্ত প্রশাসনের দ্বারস্থ হয়েছে অভিযোগকারী পরিবার। ঘটনাকে কেন্দ্র করে মালদহের কালিয়াচক এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পরিবারের অভিযোগ, ২০২০ সালে কালিয়াচক থানার গোপালগঞ্জ এলাকার বাসিন্দা খগেন মণ্ডলকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়। দুই ছেলেকে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬ লক্ষ ৫০ হাজার টাকা নেন অভিযুক্ত অমল কান্তি সরকার। তিনি হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের এক গ্রাম পঞ্চায়েতের কর্মী এবং স্থানীয় তৃণমূলের সঙ্গে যুক্ত। বহুবার টাকা ফেরত চাওয়া হলেও তা ফেরত দেওয়া হয়নি। মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছে। ২০২৪ সালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ। বর্তমানে বিষয়টি নিয়ে ফের প্রশাসনের দ্বারস্থ হয়েছে খগেন মন্ডলের পরিবার। তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
ঘটনা প্রসঙ্গে বিজেপি রাজ্য কমিটির সদস্য অজিত দাস বলেন,'অমল কান্তি সরকার কোনোভাবেই ছাড়া পাবেনা। গতকালও শুভেন্দু দা বলেছে কোনো চোরকে ছাড়া হবেনা। সে তৃণমূল কর্মী হোক, সরকারি আমলা হোক আর যেই হোক না কেন। তার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। খগেন মন্ডল আমাদের বিজেপি কর্মী। তার টাকা অবিলম্বে ফেরত দিতে হবে। অমল কান্তি সরকারকে আমরা আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করবো'।
খগেন মন্ডলের বক্তব্য,'অমল কান্তি সরকার হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েত ডিপার্টমেন্টে সার্ভিস করেন। তিনি আমার ছেলেদের চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে ২০ লক্ষ টাকা কন্ট্রাক্ট করে। সাড়ে ৬ লক্ষ টাকা নেয়। জমি বিক্রি করে আমি সেই টাকা দিই। পরে টাকা ফেরত চাইলে আমাকে হুমকি দিয়ে বলে প্রাণে মেরে দেব । বহুবার পুলিশের কাছে গিয়েও কোনো লাভ হয়নি। আমার কেস কোর্ট থেকে থানায় চলে গেছে এখনও পর্যন্ত কিচ্ছু হয়নি। আমি মালদহ জেলা প্রশাসন, ডিএম, এসপি, এসডিপিও এদের সকলকে জানিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি। আমি ওর কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইছি'।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের