নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - অজানা আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না বহরমপুর শহর সহ আশপাশের গ্রামের বাসিন্দাদের। অভিযোগ , বেশ কিছু দিন ধরে ওই অঞ্চলের ছাগলদের খেয়ে ফেলছে অজানা কেউ বা কিছু। পরে থাকছে শুধু ছাগলের দেহাংশ। ঘটনায় তীব্র আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীদের।
সূত্রের খবর , বহরমপুর শহর সহ আশপাশের গ্রামে ছাগল খাওয়ার অজানা আতঙ্ক যেন পিছু ছাড়ছে না। রাতের অন্ধকারে একের পর এক ছাগল নিখোঁজ বা ছিন্নভিন্ন দেহাংশ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন এলাকায়। এবার সেই আতঙ্ক থাবা বসাল নবগ্রাম ব্লকের তালগড়িয়া গ্রামে।

রবিবার সকালেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে তালগড়িয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় , গ্রামের পঞ্চায়েত সদস্য মানোয়ার শেখের গোয়ালঘরে থাকা তিনটি ছাগলের মধ্যে সকালে বের করার সময় একটি ছাগলের কেবল দেহাংশ বাড়ির পিছনে পড়ে থাকতে দেখা যায়। বাকি দুটি ছাগলকে খুঁজে পাওয়া যায়নি।
এদিন সকাল থেকেই এলাকাবাসীরা ভিড় জমান ঘটনাস্থলে। কাদায় দেখা যায় বড়সড় কোনও পশুর পায়ের ছাপ। স্থানীয় বাসিন্দাদের অনেকেই আশঙ্কা করছেন , এটি হয়তো চিতাবাঘ কিংবা অন্য কোনও বন্য প্রাণীর কাজ হতে পারে।

উল্লেখ্য , গত কয়েকদিন ধরেই পাশ্ববর্তী উপরডিহা গ্রামে একই ধরণের ঘটনার খবর মিলেছে। রাতে অজানা প্রাণীর আক্রমণে ছাগল খেয়ে নিচ্ছে কেউ বা কিছু। শরীরের বেশিরভাগ অংশ গায়েব , পড়ে থাকছে শুধু মাথা। এই ধরণের একাধিক ঘটনা ইতিমধ্যেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করেছে।
তালগড়িয়া গ্রামে এই একই ধরণের ঘটনা ঘটতেই আতঙ্ক আরও তীব্র হয়েছে। গ্রামবাসীদের দাবি , দ্রুত এলাকায় পর্যাপ্ত আলো , রাত্রিকালীন টহল সহ বনদফতরের হস্তক্ষেপ প্রয়োজন। প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা হাজিউল শেখ এপ্রসঙ্গে জানান , ''আমরা আজ সকালে উঠে দেখি একটি ছাগলের মাথা আর দেহের কিছু অংশ পরে রয়েছে। এরকম ঘটনা এই এলাকায় প্রায়ই হচ্ছে। এমনকি এখানে একটি পশুর পায়ের ছাপ পেয়েছি আমরা। সম্ভবত নেকড়ের পায়ের ছাপ ওটা। এই ঘটনায় আমরা খুবই আতঙ্কে রয়েছি।''
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের