নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - সাধারণ পোশাক হাতে একটি ব্যাগ আর তার মধ্যেই লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর এক চোরাচালান চক্রের সূত্র। কিন্তু গোপন তথ্যের ভিত্তিতে সিআইডি ও অশোকনগর থানার যৌথ অভিযানে রবিবার ধরা পড়লেন এক মহিলা। তার ব্যাগ থেকে উদ্ধার হল একাধিক আগ্নেয়াস্ত্র, শতাধিক কার্তুজ ও অন্যান্য সামগ্রী। আর এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের যোগ রয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে তদন্তকারীরা।
রবিবার অশোকনগরের ৮ নম্বর মোড় এলাকায় নৈহাটি–অশোকনগর রোডে অভিযান চালায় সিআইডি এবং অশোকনগর থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি ম্যাজিক গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই গ্রেফতার করা হয় হাবরা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পূজা বিশ্বাসকে। তদন্তকারীরা তার ব্যাগ তল্লাশি করে উদ্ধার করেন ছয়টি আগ্নেয়াস্ত্র, যার মধ্যে চারটি ৭ এমএম এবং দুটি ৯ এমএম পিস্তল, ১২টি ম্যাগাজিন, প্রায় ২০০ রাউন্ড তাজা কার্তুজ, ১২ হাজার টাকা নগদ এবং দুটি মোবাইল ফোন।
সিআইডি সূত্রে জানা গেছে, ধৃতের কাছ থেকে বিহারের জামালপুরগামী একটি ট্রেনের টিকিটও উদ্ধার হয়েছে। সেই সূত্র ধরেই তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই ঘটনায় বিহারের মুঙ্গের-সহ আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের যোগ থাকতে পারে। উদ্ধার হওয়া অস্ত্রগুলি কার কাছে পৌঁছানোর কথা ছিল, এর পিছনে আরও কেউ জড়িত আছে কিনা সেই সব তথ্য জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের