নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া - ফের বিদ্যালয়ের ছাত্রীদের ওপর শ্লীলতাহানির অভিযোগে চাঞ্চল্য। আর এবার অভিযোগের তির বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অবশেষে গ্রেফতার হলেন অভিযুক্ত শিক্ষক।

সূত্রের খবর, অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম ভাস্কর চন্দ্র মাহাতো। ঘটনার সূত্রপাত হয়েছিল ছাত্রীদের এবং এক অভিভাবকের লিখিত অভিযোগ থেকে। অভিযোগ অনুযায়ী, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে বিভিন্ন অছিলায় ছাত্রীদের গায়ে হাত দিতেন। এই ঘটনার প্রতিবাদে ছাত্রীরা একত্রিত হয়ে ১৪ সেপ্টেম্বর থানায় দীর্ঘ সময় ধরে ধর্ণায় বসেছিলেন।
পুলিশ লিখিত অভিযোগ গ্রহণ করলেও প্রায় এক মাস ধরে অভিযুক্ত শিক্ষক ধরা পড়েননি। বিষয়টি সামাজিক ও রাজনৈতিক মহলে উত্তেজনা সৃষ্টি করে। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন শাস্তির দাবিতে আন্দোলনে নামে।অবশেষে মঙ্গলবার, পুলিশ অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেফতার করে এবং তাকে আদালতে তোলেন। গ্রেফতারের পর এলাকায় স্বস্তির বাতাস দেখা দিয়েছে, তবে বিষয়টি নিয়ে এখনো নজর রাখছে মানুষ এবং বিভিন্ন সংগঠন।

বিদ্যালয়ের পক্ষ থেকে এক সদস্য জানান, আইন শেষ বিচার করবে। আইনের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। তবে আমাদের মনে হয় ওনাকে ফাঁসানো হচ্ছে।”

অপরদিকে বিরোধী রাজনৈতিক দলের এক নেতা জানান, “সমাজের মেরুদণ্ড হিসেবে আমরা শিক্ষককে মানি, যাদের উপর আস্থা রেখে অভিভাবকরা সন্তানদের লেখাপড়া করতে পাঠায়।

সেই প্রধান শিক্ষকই আজ রক্ষক ভক্ষকের কাজ করল। এক বছর আগেও লিখিত অভিযোগ করা হলেও শাসক দলের হাত থাকায় বারবার অদৃশ্য কারণে সেই অভিযোগ নেওয়া হয়নি। এখন চাপে পড়ে অভিযোগ নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু আমরা এর শেষ অব্দি তদন্ত ও বিচার চাই।”
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের