নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ছটপুজো উপলক্ষ্যে পূর্নাথীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুজবে কান না দেওয়ার পাশাপাশি, গঙ্গায় পুজো দিতে নামা মানুষকে সাবধানতার সঙ্গে চলার আবেদন জানালেন তিনি। সোমবার সকালেও মুখ্যমন্ত্রী ছটপুজো উপলক্ষ্যে সাধারণের উদ্দেশ্যে শুভেচ্ছাবার্তা প্রদান করেন।
সূত্রের খবর, সোমবার ও মঙ্গলবার দুই দিন ধরে রাজ্যজুড়ে পালিত হবে ছটপুজো। হিন্দিভাষী সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব হিসেবে গঙ্গার ঘাটে লক্ষাধিক মানুষ সমবেত হন। সেই বিশাল জনসমাগমে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের তরফে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এদিন মুখ্যমন্ত্রী প্রথমে তক্তাঘাটে পৌঁছে প্রস্তুতি খতিয়ে দেখেন। সেখান থেকে পায়ে হেঁটে দইঘাটে যান এবং উপস্থিত পুণ্যার্থীদের শুভেচ্ছা জানান। মুখ্যমন্ত্রী জানান, ' আমি ভয় পাই, যাতে কোনওভাবে পদপিষ্টের পরিস্থিতি না হয়। তাই সবাই ধীরে ধীরে যান, ভিড় করবেন না। আগে একদল গঙ্গায় নামুন, তারা ফিরে এলে পরের দল নামুন'
ভুয়ো খবর ও গুজব ছড়ানো নিয়ে মুখ্যমন্ত্রী বিশেষভাবে সতর্ক করেন। তিনি বলেন, 'কেউ যদি হঠাৎ চিৎকার করে বলেন, অন্য কোথাও গণ্ডগোল হয়েছে, তাতে কান দেবেন না। এতে আতঙ্ক তৈরি হয়ে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে।' এছাড়া প্রশাসন ও নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদেরও তিনি নির্দেশ দেন যাতে প্রতিটি ঘাটে ভিড় নিয়ন্ত্রণ ও কোনরকম বিপদে দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা বজায় থাকে।
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের