নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চন্দ্রকোনায় গাড়িতে হামলার ঘটনার জেরে দায়ের হওয়া মামালায় স্বস্তি পেলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার কলকাতা হাইকোর্ট শুভেন্দুকে অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়ার নির্দেশ দিয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশে জানানো হয়েছে, আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত তার বিরুদ্ধে কোনও ধরনের কড়া পদক্ষেপ করা যাবে না।
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে। গত ১০ জানুয়ারি পুরুলিয়ায় কর্মসূচি সেরে ফেরার পথে চন্দ্রকোনায় পৌঁছলে শুভেন্দুর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। বিজেপির দাবি, রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তার গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। ঘটনার পরেই শুভেন্দু চন্দ্রকোনা থানার বিট হাউসে গিয়ে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে অবস্থান বিক্ষোভে বসেন।
প্রায় ৬ ঘণ্টা ধরে প্রতিবাদ চলার পর অভিযোগ দায়ের করে তিনি থানা ছাড়েন। তবে পরদিনই শুভেন্দুর বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। বুধবার মামলার শুনানিতে বিরোধী দলনেতার আইনজীবী জানান, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার মক্কেলকে হেনস্থা করা হতে পারে। এই যুক্তি গ্রহণ করেই হাইকোর্ট শুভেন্দুকে অন্তর্বর্তী সুরক্ষা দেয়। পাশাপাশি চন্দ্রকোনায় শুভেন্দুর কনভয়ে হামলার ঘটনায় রাজ্য সরকার ও CAPF-এর কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে আদালত।
মানহানির অভিযোগে আইনি লড়াইয়ের ইঙ্গিত কাকলির
তৃণমূলের হিসাব নিয়ে নতুন প্রশ্ন
বাংলায় শুভেন্দুকে চিঠি লেখেন নরেন্দ্র মোদি
লেজার শো দেখতে ভিড় জমিয়েছে অসংখ্য সাধারণ মানুষ
বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে নতুন কমিটি গঠন মমতার
শনিবার রাত ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত
শনিবারই তাদের আদালতে তোলা হবে
আগামী ১৮ জুলাইয়ের মধ্যে জমি খালি করার নির্দেশ দিয়েছে LIC
দমদম বিমানবন্দরের ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব অভিষেক
তদন্তে সহযোগিতার বার্তা শোভনদেব চট্টোপাধ্যায়ের
এই বিষয়ে স্কুলে স্কুলে প্রচারের নির্দেশ রেল কতৃপক্ষের
শনিবার দুদিনের জন্য বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা