নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শনিবার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। দুপুরে আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশের কথা থাকলেও, ঠিক তার আগেই সমস্যায় জাতীয় নির্বাচন কমিশনের অনলাইন পরিষেবা। দুপুরেই বন্ধ হয়ে যায় কমিশনের ওয়েবসাইট ও অ্যাপ ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ ভোটাররা।
প্রায় ৪ মাস ধরে চলা SIR প্রক্রিয়ার পর শনিবার চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা। জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল, তালিকা অনলাইনে দেখা যাবে। সেই মতো বহু ভোটার ভিড় জমান নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। অনেকে আবার রাজ্যের নির্বাচনী ওয়েবসাইটেও লগইন করেন। কিন্তু দুই ক্ষেত্রেই দেখা যায়, সাইট খুলছে না বা বারবার সার্ভার ডাউন দেখাচ্ছে।
শুধু ওয়েবসাইটই নয়, কমিশনের অ্যাপ ইসিআইনেটও কার্যত অচল। এপিক নম্বর দেওয়ার পর স্ক্রিনে ঘুরতে থাকে ‘লোডিং’ চিহ্ন, কিন্তু তালিকা দেখা যাচ্ছে না। ফলে চূড়ান্ত তালিকায় নিজের নাম রয়েছে কি না, তা যাচাই করতে গিয়ে বিপাকে পড়েন বহু মানুষ। যদিও কমিশনের তরফে জানানো হয়েছে, দুপুরের মধ্যেই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এদিকে অনলাইন পরিষেবায় সমস্যা থাকলেও অফলাইনে বিভিন্ন বুথ, ব্লক অফিস এবং জেলাশাসকের কার্যালয়ে ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে চূড়ান্ত তালিকা।
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
মঞ্চে উঠেই ফিরে গেলেন জয় গোস্বামী
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের