নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ডায়মন্ড হারবার এফসির সাফল্যের সঙ্গে বরাবরই নিবিড়ভাবে জড়িয়ে থেকেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের জয়-পরাজয়ে কখনও মাঠে, কখনও ড্রেসিংরুমে, আবার কখনও সোশ্যাল মিডিয়ায় বারবার দেখা গিয়েছে তাঁকে। তবে এবারের ইন্ডিয়ান ফুটবল লিগ জিতে আইএসএলে জায়গা নিশ্চিত করার পর কেটে গিয়েছে ছয় দিন, তারপরই এলো তাঁর শুভেচ্ছাবার্তা। আর সেই দেরি ঘিরেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক ও ক্রীড়া জল্পনা।

গত সোমবারই ডায়মন্ড হারবার এফসি লিগ চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি কার্যত নিশ্চিত হয়ে যায়। যদিও শেষ ম্যাচে শিলং লাজংয়ের কাছে হারতে হয় দলকে, তাতে ট্রফি জয়ের সমীকরণে কোনও প্রভাব পড়েনি। ম্যাচ শেষে ট্রফি হাতে তোলার পর অবশেষে মুখ খোলেন ক্লাবের চিফ প্যাট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ২০২২ সালে কলকাতা ফুটবল লিগ থেকে শুরু হওয়া এই যাত্রা ধাপে ধাপে নতুন স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে।

তবে প্রশ্ন উঠছে অন্য জায়গায়। রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলের আবহে ডায়মন্ড হারবার এফসির ভবিষ্যৎ নিয়েও ইতিমধ্যেই নানা আলোচনা শুরু হয়েছে। দলগঠন, আর্থিক বিনিয়োগ ও আগের মতো দাপট বজায় রাখা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে ফুটবল মহলের একাংশে। এমন পরিস্থিতিতে শুভেচ্ছা জানাতে অভিষেকের এই দেরি কি শুধুই ব্যস্ততা, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও ইঙ্গিত, সেটাই এখন বড় প্রশ্ন।
আগামী ১৮ জুলাইয়ের মধ্যে জমি খালি করার নির্দেশ দিয়েছে LIC
দমদম বিমানবন্দরের ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব অভিষেক
তদন্তে সহযোগিতার বার্তা শোভনদেব চট্টোপাধ্যায়ের
এই বিষয়ে স্কুলে স্কুলে প্রচারের নির্দেশ রেল কতৃপক্ষের
শনিবার দুদিনের জন্য বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা