নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় তদন্তের অগ্রগতির মধ্যেই মুখ খুললেন নির্যাতিতার বাবা। অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর পর তিনি তদন্তে পুলিশের ভূমিকার প্রশংসা করেন নির্যাতিতার বাবা। একইসঙ্গে, মুখ্যমন্ত্রীর ওপর আস্থা প্রকাশ করে তার দাবি, অপরাধীরা শাস্তি পাবে বলেই তার বিশ্বাস।
বারুইপুর-কাণ্ডে এখনও পর্যন্ত আনন্দ সর্দার, দিবাকর মণ্ডল, কবীর মোল্লা এবং প্রভাস মণ্ডল-সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের গুলিতে প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, ঘটনাস্থলে নিয়ে যাওয়ার পর প্রভাস পালানোর চেষ্টা করে এবং পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে আত্মরক্ষার্থে গুলি চালানো হয়।
এই ঘটনার পর নির্যাতিতার বাবা বলেন, মুখ্যমন্ত্রী তাকে আশ্বাস দিয়েছিলেন যে এই নৃশংস অপরাধে জড়িত কাউকে রেহাই দেওয়া হবে না। সেই প্রতিশ্রুতির উপর তার সম্পূর্ণ আস্থা রয়েছে। একইসঙ্গে তিনি তদন্তকারী পুলিশের ভূমিকাকেও ইতিবাচক বলে উল্লেখ করেন। তার বক্তব্য, 'মুখ্যমন্ত্রী আমার দাদা। দাদা আমাকে কথা দিয়েছিলেন দোষীরা কেউ ছাড় পাবে না। দাদার উপর আমার পুরো ভরসা আছে। দাদার কাজে আমি খুশি। পুলিশও খুব ভালো কাজ করেছে। আমার বিশ্বাস, আমার মেয়ে বিচার পাবে।'
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের