নিজস্ব প্রতিনিধি , মালদহ - একবিংশ শতাব্দীতেও ডাইনি অপবাদের নামে বর্বরতার অভিযোগ। ভাবুক গ্রাম পঞ্চায়েত এলাকায় এক আদিবাসী মহিলা সহ তার পরিবারের ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ উঠলো গ্রামের কয়েকজন মোড়ল মাতব্বরের বিরুদ্ধে। মারধরের ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনার পর প্রাণভয়ে গ্রামছাড়া নির্যাতিত পরিবার। অভিযুক্ত ৭ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে , পুরাতন মালদহে গত বৃহস্পতিবার সকালে ডাইনি সন্দেহে ওই আদিবাসী মহিলা সহ তার স্বামীকে ডেকে নিয়ে গিয়ে গ্রামের কয়েকজন মোড়ল মাতব্বরের নির্দেশে বেধড়ক মারধর করা হয়। শুধু মারধরই নয়, মহিলাকে জুতোপেটাও করা হয় বলে অভিযোগ। সেই ঘটনার ভিডিওই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। পরিবারের দাবি, নির্যাতিতাকে বাঁচাতে গেলে তার ভাই সহ সন্তানকেও মারধর করা হয়। এরপর তাদের গ্রাম ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়। খবর পেয়ে মালদহ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিত দম্পতিকে উদ্ধার করে। মারধরের জেরে মহিলার বাম চোখে গুরুতর আঘাত লাগে। বর্তমানে তিনি স্বামী সহ ২ সন্তানকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন।
ঘটনা প্রসঙ্গে মহিলাটির স্বামী জার্মান টুডুর বক্তব্য,'আমাদের পাড়ায় অসুস্থ হয়ে লোক মারা যাওয়ার পর প্রতিবেশীরা সন্দেহবশত আমার স্ত্রীকে 'ডাইনি' বা 'ফুকসিন' বলে অপবাদ দেয়। রাস্তা দিয়ে যাওয়ার সময় স্ত্রীকে ধরে মারধর করে। সেই সময় আমি, আমার শালা, বড় মেয়ে ওকে বাঁচাতে এগিয়ে যাই । কিন্তু আমাকে, পরিবারের বাকিদের বেধড়ক মারধর করা হয়। মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। প্রসেনজিৎ হেমব্রম, সোনালী মুর্মুসহ স্থানীয় কিছু ব্যক্তির তাড়া সহ হুমকির মুখে আমরা আর পাড়ায় ঢুকতে পারিনা। গত ৪-৫ দিন ধরে শ্বশুরবাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছি। পরবর্তীতে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। আমরা এই ঘটনার উপযুক্ত বিচার চাই'।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের