নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শুটিংয়ে গিয়ে মর্মান্তিক পরিণতি অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। জলে ডুবে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি। রাহুলের মৃত্যু ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। শুটিং টিমের গাফিলতির দিকেও আঙুল তুলছেন অনেকে। জল থেকে উদ্ধার করার পরও প্রাণ ছিল অভিনেতার। রাহুলের প্রয়াণে উঠে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। রাহুলকে জল থেকে উদ্ধার করেন এক স্থানীয়। নিজে মুখেই সবটা জানালেন তিনি।
রাহুল জলে তলিয়ে যাচ্ছেন দেখেই ঝাঁপান ভগীরথ জানা। তিনিও বলেছেন জল থেকে তোলার পর প্রাণ ছিল অভিনেতার। আগেও এমন ঘটনার সাক্ষী ছিলেন বলে জানিয়েছেন উদ্ধারকারী। তিনি বলেছেন , "যেহেতু জলে শ্যুটিং, সেই কারণেই আমায় থাকতে বলা হয়েছিল নিরাপত্তার কারণে। বেলা ১২ টা থেকেই আমি ওখানে ছিলাম। নায়ক- নায়িকা যখন সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছেন, তখন পিছন থেকে আমরা বারে বারে বারণ করছিলাম। বুঝতে পারছিলাম যে ওঁরা গভীর জলে চলে যাচ্ছেন। কিন্তু তখন বিকেল বেলা। আবহাওয়া একটু খারাপ ছিল। জল বাড়ছিল, জোয়ার আসছিল। প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। সম্ভবত সেই কারণেই, কোনও কথা ওঁদের কান পর্যন্ত পৌঁছতে পারেননি।"
এরপর তিনি আরও বলেন , "ওঁরা বেশি জলে যখন হাবুডুবু খাচ্ছিলেন আমি ছুটে গিয়ে জলে লাফ দি। প্রথমে ম্যাডামকে তুললাম। উনি শাড়ি পরেছিলেন।তুলে একটা স্থানীয় বোটকে ডাকলাম। তারপরেই দাদাকে তুললাম। ওঁকে কাঁধে করে ডাঙায় নিয়ে এসে গাড়িতে তুলে দিলাম। সাঁতার কাটতে পারেননি বলে অনেকটা জল খেয়ে ফেলেছিলেন। তবে ওঁর জ্ঞান ছিল। হাঁসফাঁস করছিলেন। আমরা পেটে চাপ দিতে, মুখ দিয়ে কিছুটা জল বেরিয়ে আসে। বমি হল। একটু থিতু হতেই ওঁকে গাড়িতে তুলে দিই। পরে শুনলাম এই অবস্থা। এমন কাজ আমি আগেও করেছি। আমি জানি এখানে কি হতে পারে। ওরা অনেকটা গভীর জলে চলে গেছিল।"
ফাদার্স ডে উপলক্ষে স্বামী পরমব্রত চট্টোপাধ্যায় এবং ছেলে নিষাদকে নিয়ে একগুচ্ছ আবেগঘন ছবি ও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পিয়া চক্রবর্তী।
রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকেই নানা বিতর্ক ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক।
এই পরিস্থিতির মধ্যেই মেয়ে মীরাকে নিয়ে উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী অহনা দত্ত।
দেবলীনা নন্দী একটি ফেসবুক লাইভে হাজির হয়ে স্বামী প্রবাহ নন্দী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন গায়িকা।
২০২৩ সালে কানাডায় নিজের বাড়ির বাইরে গুলিচালনার ঘটনাকে ঘিরে আবারও আলোচনায় উঠে এলেন জনপ্রিয় পঞ্জাবি গায়ক ও অভিনেতা গিপ্পি গ্রেওয়াল।
টলিউডের নতুন ছবি ‘অভিমান’ মুক্তির প্রথম দিনেই তৈরি হয়েছে বিতর্ক।
শাহিদ কাপুর, রাশ্মিকা মন্দানা ও কৃতি শ্যানন অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘ককটেল ২’ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েই বক্স অফিসে শক্তিশালী সূচনা করেছে।
কঙ্গনা রানাওয়াত অভিনীত এবং মনোজ তাপাদিয়া পরিচালিত ‘ভারত ভাগ্য বিধাতা’ মুক্তির পর প্রথম সপ্তাহে বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পেতে ব্যর্থ হয়েছে
মেট গালা ২০২৬-এ অংশ নিতে নিউ ইয়র্ক যাওয়ার সময় তার টিমের কাছে থাকা প্রায় ১.৩৫ কোটি টাকা মূল্যের দুটি হিরে ও পান্নাখচিত কানের দুল রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়।
অভিনেত্রী প্রীতি জ়িন্টার অভিযোগ, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার মুখাবয়ব, নাম ও পরিচয় ব্যবহার করে এআই-নির্মিত একাধিক কনটেন্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা তার অনুমতি ছাড়াই তৈরি ও প্রচার করা হচ্ছে।
ছবিতে মেয়ের অভিনয় দেখে যেমন উচ্ছ্বাস প্রকাশ করেন মধুমন্তী, তেমনই মা-মেয়ের সাজপোশাকের তুলনা টেনে সমালোচনার ঝড়ও ওঠে নেটমাধ্যমে।
সম্প্রতি এক সংবাদমাধ্যমে প্রবাহ নন্দী নিজের অবস্থান তুলে ধরার কয়েক দিনের মধ্যেই বারুইপুর আদালতে গার্হস্থ্য হিংসার অভিযোগে মামলা দায়ের করেছেন দেবলীনা।
অনুরাগ কাশ্যপ তার জীবন ও কর্মজীবন নিয়ে একটি বই প্রকাশের ঘোষণা হতেই সেই প্রসঙ্গেই সামনে এসেছে এক পুরনো ঘটনার উল্লেখ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হওয়া এক সম্পর্ক অবশেষে পরিণতি পেল বিয়ের মাধ্যমে
অনিরুদ্ধাচার্যর দাবি, বর্তমানে কমেডির আড়ালে এমন অনেক বক্তব্য সামনে আসছে, যা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে না
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা