নিজস্ব প্রতিনিধি , মাম্বো - নিজের দেশের হয়ে এশিয়ান গেমসে পদক জিতেছিলেন। এমনকি টোকিও অলিম্পিক্সেও ভারতের প্রতিনিধিত্ব করেছেন। সেই অঙ্গদ বীর সিংহ বাজওয়া ভারতের নাগরিকত্ব ছাড়তে চলেছেন। এবার থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় কানাডার হয়ে খেলবেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজেই দেশ বদলের কথা জানিয়েছেন অঙ্গদ।
গত কয়েক বছরে ভারতের অন্যতম ধারাবাহিক শুটার ছিলেন অঙ্গদ। জাতীয় দলেও নিয়মিত ছিলেন। আগামী এশিয়ান গেমসেও তার থেকেই পদকের আশা করেছিল সকলেই। ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার অনুমতি পেয়েছেন অঙ্গদ। সেক্ষেত্রে অন্য দেশের হয়ে খেলতে আর কোনো বাঁধা রইল না তার। শেষ জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপেও যোগ দিয়েছিলেন অঙ্গদ। নিজের ইভেন্টে চতুর্থ হয়েছিলেন।
পারিবারিক কারণে কানাডায় পাকাপাকি বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন অঙ্গদ। অঙ্গদের পরিবার কানাডায় থাকে। সেখানে তাঁর বাবার হাসপাতাল রয়েছে। বয়স হওয়ায় একা ব্যবসা সামলাতে সমস্যা হচ্ছে তাঁর। বাবাকে ব্যবসার কাজে সাহায্য করার জন্যই পাকাপাকি ভাবে কানাডায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। চলতি বছর থেকেই কানাডার জার্সি গায়ে খেলবেন তিনি।
ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল পবন সিংহ বলেছেন, "অঙ্গদ আমাদের কাছে অনুমতির আবেদন জানিয়েছিল। ও কোন দেশের হয়ে খেলবে, সেটা ওর সিদ্ধান্ত। আমরা ওর স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারি না। আমরা অনুমতিপত্র দিয়েছি। ওর মতো প্রতিভার চলে যাওয়াটা আমাদের জন্য অনেকটাই বড় ধাক্কা। কিন্তু ওকে আটকানোর কোনও উপায় আমাদের নেই।"
ছোটবেলায় কাজ করেছেন ঝাড়ুদার হিসেবে। কখনও গাড়ি ধুয়েছেন, কখনও কারখানায় শ্রমিক। সেই আলিরেজাই এখন ইরানের নকআউট স্বপ্নের সবচেয়ে বড় ভরসা
প্রথম একাদশে জায়গা পাননি। পরিবর্ত হিসেবে নেমেই জোড়া গোল। জার্মানির নকআউট নিশ্চিত করলেন ডেনিজ উন্দাভ
মেসির প্রশংসায় পঞ্চমুখ স্পেনের প্রাক্তন তারকা
স্পেনের পর উরুগুয়ের বিরুদ্ধেও পয়েন্ট ছিনিয়ে নিল কেপ ভার্দে
বিশ্বকাপে প্রথম গোলেই নজর কাড়লেন ইয়ামাল! চার বছর আগে টিভিতে দেখা স্কুলছাত্র এখন স্পেনের ভরসা
স্কোয়াডে নাম থাকলেও শেষমুহূর্তে বাদ রহস্য স্পিনার। চোট নিয়েই IPL খেলানোর সিদ্ধান্তে উঠছে বিতর্ক
ইয়ামালকে নিয়ে দুশ্চিন্তা স্পেনের! সৌদির বিরুদ্ধে ম্যাচের আগে বেড়েছে চোটের সমস্যা, অনিশ্চিত নিকোও
একের পর এক রেকর্ড! ১৫ বছরের বৈভবে মুগ্ধ দুনিয়া
হ্যামস্ট্রিংয়ে চোট রাফিনহার, শুরু চিকিৎসা! বিশ্বকাপে তারকা উইঙ্গারকে নিয়ে চরম অনিশ্চয়তা ব্রাজিল শিবিরে
জার্মানির কাছে ৭ গোল খাওয়ার পর দুরন্ত প্রত্যাবর্তন। গোলকিপার এলয় রুমের ঐতিহাসিক পারফরম্যান্সে চমকে দিল কুরাসাও
২০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামবেন ভারত অধিনায়ক। পুরুষ ও মহিলা ক্রিকেট মিলিয়ে এই কৃতিত্ব কারও নেই
চোটগ্রস্ত তারকাকে দলে রাখার সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ ব্রাজিল প্রেসিডেন্টের
পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন জার্মানির, কোচ নাগেলসম্যানের বদলি কৌশলেই বদলে গেল ম্যাচের ভাগ্য
কঙ্গো ম্যাচের পর কড়া সমালোচনার জেরে চর্চায় সিআর৭। সমাজমাধ্যমে দলের ঐক্যের বার্তা পর্তুগাল অধিনায়কের
পিঠ ও পায়ের চোটে এখনও পুরোপুরি সুস্থ নন অলরাউন্ডার। অন্যদিকে ২৬ জুন ফিটনেস টেস্ট দিতে হবে বিরাটকে
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল