নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল বাড়াতে ব্যারাকপুরে রাজ্য পুলিশ অ্যাকাডেমির ‘বড়া খানা’ অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশ আধিকারিক ও কর্মীদের সঙ্গে একই সারিতে বসে মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি। কাজের ভূয়সী প্রশংসা করে শুভেন্দু বার্তা দিলেন, রাজ্যের পুলিশ বাহিনীর পাশে সরকার সবসময় রয়েছে। একই সঙ্গে দেশের অন্যতম সেরা পুলিশ বাহিনী হিসেবে পশ্চিমবঙ্গ পুলিশকে গড়ে তোলার লক্ষ্যের কথাও তুলে ধরলেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ রাজ্য পুলিশ অ্যাকাডেমিতে পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তাকে গার্ড অফ অনার জানানো হয়। এরপর রাজ্য পুলিশের ঐতিহ্যবাহী বড়া খানা অনুষ্ঠানে পুলিশ আধিকারিক ও কর্মীদের সঙ্গে একসঙ্গে বসে মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি। মুখ্যমন্ত্রীর এই উপস্থিতি ও সৌহার্দ্যপূর্ণ আচরণে উচ্ছ্বসিত হন উপস্থিত পুলিশকর্মীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও রাজ্যের পুলিশ দুর্নীতি দমন থেকে আইনশৃঙ্খলা রক্ষা প্রতিটি ক্ষেত্রেই দক্ষতার পরিচয় দিয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, 'দেশের সেরা পুলিশ বাহিনী গড়ে উঠুক এ রাজ্যে, এটাই মুখ্যমন্ত্রী হিসেবে আমার প্রত্যাশা। আপনারা পারবেন, সেই বিশ্বাস আমার রয়েছে।' তিনি আরও আশ্বাস দেন, পুলিশমন্ত্রী হিসেবে রাজ্যের প্রতিটি পুলিশকর্মীর পাশে সরকার থাকবে। তার বক্তব্য, 'জানবেন, পুলিশমন্ত্রী পুলিশের পাশেই আছে।' অনুষ্ঠানে ২০২২ সালের উত্তীর্ণ পুলিশ ব্যাচের সদস্যদের বিশেষ সংবর্ধনাও দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা-সহ পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের