নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের রাজনৈতিক মহলে একাধিক ইস্যুতে নতুন করে তৎপরতা এবং জল্পনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনার সূত্রপাত। আর সেই একই মন্তব্য করতে শোনা গেল বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের মুখে। আর এই নিয়ে রাজনৈতিক আবহ ক্রমেই উত্তপ্ত হচ্ছে।
সম্প্রতি মনমোহন সিংয়ের এক ঘনিষ্ঠকে মন্তব্য করতে শোনা যায়, প্রধানমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র উপযুক্ত। আর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল ফেলেছে। বুধবার রাজ্যের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা গেল সেই একই কথা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ' এটা তো আমরা অনেকদিন আগে থেকেই মনে করে আসছি। বর্তমানে সারা দেশের যা টালমাটাল অবস্থা সেখানে নেতৃত্ব দেওয়ার জন্য একমাত্র জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপযুক্ত। বিশেষ করে সুপ্রিম কোর্টে উনি যেভাবে সওয়াল করেছিলেন সেটা সমগ্র ভারতবর্ষের কাছে এক নজির।'
বিমান বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ' আমি মনে করি যদি সেরকম সুযোগ আসে তাহলে আমাদের দল যেন আর সেই ঐতিহাসিক ভুল না করে। সুযোগ হলে মুখ্যমন্ত্রীকে সেই পদক্ষে গ্রহণ করা উচিত।' পাখির চোখ বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখে মার্চ মাস থেকে বিজেপি পরিবর্তনের রথযাত্রা শুরু করতে চলেছে। এই প্রসঙ্গে বিরোধী শিবিরকে কটাক্ষ করে বিমান বন্দোপাধ্যায় বলেন, ' আডবাণীর সময় থেকে ওদের এই রথযাত্রা চলছে এতে কিছু লাভ হবে না। ওটা রথযাত্রা গঙ্গাযাত্রায় পরিণত হবে।'
ঈদ উপলক্ষ্যে তিনদিনের ছুটি ঘোষণা দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন অধীর রঞ্জন চৌধুরী। এই প্রসঙ্গে অধ্যক্ষের বক্তব্য, ' ঈদ উপলক্ষ্যে এমনিও আমাদের সরকার ছুটি ঘোষণা করেছে। রমজান মাসে যারা রোজা করবে তাদের সাথে কোন অসুবিধা না হয় ইতিমধ্যেই সেই ব্যবস্থা নিয়েছে সরকার। অধীরবাবু এখন একটু সামনে আসার জন্য এই ধরনের কথা বলছে।'
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের