নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বইয়ের রয়্যালটি নিয়েই এবার বিস্ফোরক অভিযোগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, বহু বছর ধরে বই বিক্রির রয়্যালটিই তার আয়ের প্রধান উৎস। কিন্তু চলতি বছরে সেই টাকাও তিনি পাননি। ফেসবুক লাইভে এসে প্রকাশকদের বিরুদ্ধে পরোক্ষে চাপের অভিযোগ তুলে বিজেপি সরকারের দিকেই আঙুল তুললেন কালীঘাট তৃণমূল নেত্রী।
মঙ্গলবার সামাজিক মাধ্যমে লাইভে এসে একাধিক রাজনৈতিক ও ব্যক্তিগত বিষয় নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, সরকার তাকে বিভিন্ন কর্মসূচির অনুমতি দিচ্ছে না এবং রাজনৈতিক কর্মসূচি করতে বারবার আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। সেই সঙ্গে নিজের আর্থিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, মুখ্যমন্ত্রী থাকাকালীনও কখনও বেতন নেননি, প্রাক্তন সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেও কোনও পেনশন গ্রহণ করেননি।
মমতার দাবি, দীর্ঘদিন ধরে তার লেখা বইয়ের বিক্রি থেকে পাওয়া রয়্যালটিই তার জীবিকার প্রধান ভরসা। কিন্তু চলতি বছরে সেই রয়্যালটির অর্থ এখনও তার হাতে পৌঁছায়নি। তার অভিযোগ, প্রকাশকরা হয়তো বিজেপি সরকারের ভয়ে রয়্যালটি দিতে সাহস পাচ্ছেন না। তিনি বলেন, বইমেলায় পাঠকরা তার বই কিনেছেন, বিক্রিও হয়েছে, তবুও প্রাপ্য অর্থ এখনও মেলেনি। এর নেপথ্যে কোনও উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ থাকতে পারে বলেও ইঙ্গিত করেন তিনি।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের