নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভর সন্ধ্যায় শহরের বুকে টালা ব্রিজে চাঞ্চল্যকর ঘটনা। হঠাৎই এক যুবক জামাকাপড় খুলে ল্যাম্পপোস্টে উঠে স্টান্ট করতে শুরু করায় আতঙ্ক ছড়ায় পথচলতি মানুষ ও যানবাহনের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকল ও পুলিশ দীর্ঘ চেষ্টার পর তাকে নিরাপদে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
মঙ্গলবার সন্ধ্যায় অফিস ছুটির ব্যস্ত সময়ে টালা ব্রিজের একটি উঁচু বাতিস্তম্ভে উঠে পড়েন এক যুবক। প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি জামাকাপড় খুলে ল্যাম্পপোস্টের উপরে দাঁড়িয়ে মোবাইল ফোন দেখিয়ে কিছু বার্তা দেওয়ার চেষ্টা করছিলেন। তার আচরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় এবং কিছু সময়ের জন্য যান চলাচলেও প্রভাব পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও পুলিশ। প্রথমে নিচে নিরাপত্তার জন্য জাল পেতে তাকে নামানোর চেষ্টা করা হলেও যুবক তাতে সাড়া দেননি।
পরে ল্যাডার এনে উদ্ধারকারীরা তার কাছে পৌঁছান। দীর্ঘ বোঝানোর পরও তিনি নামতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত উদ্ধারকর্মীরা তাকে কোলে করে নিরাপদে নিচে নামিয়ে আনেন। উদ্ধারের পর ওই যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে জানা যায়, তিনি মানসিক ভারসাম্যহীন এবং ভবঘুরে হতে পারেন। তার পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, এর আগে তাকে এলাকায় কখনও দেখা যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের