6a61ccef7ec4d_Gallery_1784793514923
জুলাই ২৩, ২০২৬ দুপুর ০১:৪২ IST

দিল্লির ঘটনার প্রতিবাদে এবার বামেদের বিক্ষোভ মহেশতলায়! পোড়ানো হল শিক্ষামন্ত্রীর কুশপুতুল

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়ে এবার রাজপথে নামল বামপন্থীরা। রাজধানীর ঘটনার প্রভাব এসে পৌঁছল এবার মহেশতলায়। নিশানায় খোদ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। অবিলম্বে তাঁর ইস্তফা চাইল জনতা। স্লোগান ওঠে 'প্রশ্নপত্র ফাঁস হলো কীভাবে? জবাব চাই, জবাব দাও'।    

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি দিল্লির প্রতিবাদ মঞ্চ থেকে আন্দোলনরত পড়ুয়াদের জোর করে সরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে প্রশাসনের বিরুদ্ধে। একইসঙ্গে সমাজকর্মী সোনাম ওয়াংচুককে অনশনস্থল থেকে সরিয়ে দেওয়ার ঘটনাও ক্ষোভ বাড়িয়েছে।  নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়েও সরব হন প্রতিবাদকারীরা। কেন্দ্রের ভূমিকা নিয়ে তোলা হয় একাধিক প্রশ্ন। এরই প্রতিবাদেই শুক্রবার উত্তাল হয় রাজপথ। জোরালো দাবি নিয়ে মহামিছিল হয় মহেশতলায়। বাটা মোড়ে জমায়েত ডাকে এসএফআই। সঙ্গ দেয় ডিওয়াইএফআই, আইডওয়া, সিটু। বাটা-মহেশতলা আঞ্চলিক কমিটির উদ্যোগেই এই বিরাট কর্মসূচি।

মিছিলে পা মেলানো জনতার একটাই দাবি। চরম ব্যর্থ শিক্ষামন্ত্রীকে গদি ছাড়তেই হবে। শিক্ষা ব্যবস্থাকে রীতিমতো ধ্বংস করা হচ্ছে। প্রতিবাদী কণ্ঠ রোধ করতে চলছে লাগাতার দমন-পীড়ন। গোটা এলাকা স্লোগানে স্লোগানে ভরে ওঠে। বিক্ষোভের শেষে চরম আকার নেয় পরিস্থিতি। দাউদাউ করে পোড়ানো হয় ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল। আগামী দিনে দেশজুড়ে আছড়ে পড়বে ভয়ঙ্কর গণআন্দোলন। সেই চূড়ান্ত হুঁশিয়ারিও দেওয়া হয় এদিন।        

ছাত্রনেতা অনিল হালদার বলেন, 'যন্তর মন্তরে যা ঘটেছে, তা গোটা দেশ দেখেছে। আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের উপর চাপ সৃষ্টি করা হয়েছে। সোনাম ওয়াংচুককে মঞ্চ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছিল তাঁদের দাবি। কিন্তু সেই দাবি মানার বদলে প্রতিবাদ দমনের চেষ্টা চলছে। রাস্তায় নামলেই বাধার মুখে পড়তে হচ্ছে। ভিন্নমতকে চুপ করানোর প্রবণতা বাড়ছে। শুধু দিল্লিতে নয়, বাংলায়ও একই ছবি দেখা যাচ্ছে। সেই কারণেই আমরা পথে নেমেছি। এই লড়াই এখানেই থামবে না। আগামী দিনে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে'।

আরও পড়ুন

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

৫০ বছরের অপেক্ষার অবসান! রুদ্রনীলের উদ্যোগে কোণায় শুরু রাস্তার কাজ
আগস্ট ০২, ২০২৬

খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ

গভীর রাতেও মিলবে বাস পরিষেবা , বিরাট ঘোষণা পরিবহণ মন্ত্রীর
আগস্ট ০২, ২০২৬

এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের