68b11984458ff_IMG_5940
আগস্ট ২৯, ২০২৫ সকাল ০৮:৪০ IST

দিল্লির মঞ্চে শিক্ষার জয়গান , রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন বাঁকুড়ার গর্ব শিক্ষক ইন্দ্রনীল মুখার্জী

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - ৫ই সেপ্টেম্বর, শিক্ষক দিবসের দিন দিল্লির বিজ্ঞান মঞ্চে রাষ্ট্রপতির হাত থেকে ‘জাতীয় শিক্ষক পুরস্কার’ নিতে মঞ্চে উঠবেন বাঁকুড়ারই এক শিক্ষক ইন্দ্রনীল মুখার্জি। খবরটা প্রকাশ হতেই বাঁকুড়া শহরের সুকান্ত পল্লীর মুখার্জি পরিবারে আনন্দের ঢেউ উঠেছে। আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশীরা ছুটে আসছেন তাঁদের প্রিয় ‘ইন্দ্রনীলদা’কে শুভেচ্ছা জানাতে। পুরো এলাকা যেন আজ গর্বে উজ্জ্বল।

সূত্রের খবর , ইন্দ্রনীল মুখার্জি বর্তমানে কর্মরত রয়েছেন দুর্গাপুর গভর্নমেন্ট আই.টি.আই কলেজে। দীর্ঘদিন ধরেই তিনি টেকনিক্যাল এডুকেশনের মানোন্নয়নে নিজেকে নিযুক্ত রেখেছেন। শিক্ষক হিসেবে তাঁর প্রতিশ্রুতি ও অধ্যবসায়ের ফলেই এ বছর তাঁকে মনোনয়ন করে পশ্চিমবঙ্গ সরকারের ‘টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট’ দপ্তর। সেই মনোনয়নের ভিত্তিতেই কেন্দ্রের তরফ থেকে তাঁকে বাছাই করা হয়। গত ২৬শে আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে জানতে পারেন, রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় শিক্ষক পুরস্কার পেতে চলেছেন তিনি।

জাতীয় স্তর থেকে আসা সেই   ইমেল 

এই সম্মানের পেছনে তাঁর অবদানও কম নয়। শিক্ষার্থীদের হাতে কলমে শেখানো থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি শিক্ষার ক্ষেত্র তৈরি করা, সবেতেই তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। সহকর্মীরাও জানাচ্ছেন, পড়ানোর পাশাপাশি ইন্দ্রনীলবাবু সবসময় চেষ্টা করেছেন ছাত্রছাত্রীদের কর্মজীবনে সঠিক দিশা দেখাতে। তাঁর উদ্যোগে কলেজে একাধিক কারিগরি প্রকল্প চালু হয়েছে।

ইন্দ্রনীল মুখার্জি 

টেকনিক্যাল শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদানের জন্যই এই সম্মান। খবর শোনার পর ইন্দ্রনীলবাবু বলেন,”আগামী ৩ সেপ্টেম্বর আমি দিল্লি পৌঁছব ও ৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মহাশয়ের কাছ থেকে সেই বিশেষ আওয়ার্ডটি গ্রহণ করব এই আশা নিয়েই এগোচ্ছি। তবে এই সম্মান শুধু আমার নয়, আমার সহকর্মী ও শিক্ষার্থীদের এবং সর্বোপরি আমার পরিবারের। জাতীয় স্তরে রাজ্যকে রিপ্রেজেন্ট করতে পারছি। একজন ভারতবাসী হয়ে এটাই আমার সবচেয়ে বড় গর্ব।”

গর্বিত স্ত্রী ব্যাপ্তি মুখার্জি 

স্ত্রী ব্যাপ্তি মুখার্জি জানান,
“খবরটা এখনও বিশ্বাস করতে পারছি না। আমি চাই পুরস্কার মঞ্চে ওঁর পাশে থাকতে।”

আরও পড়ুন

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

৫০ বছরের অপেক্ষার অবসান! রুদ্রনীলের উদ্যোগে কোণায় শুরু রাস্তার কাজ
আগস্ট ০২, ২০২৬

খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ

গভীর রাতেও মিলবে বাস পরিষেবা , বিরাট ঘোষণা পরিবহণ মন্ত্রীর
আগস্ট ০২, ২০২৬

এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের