নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাতপরিচয় যুবকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দমদম পার্কে। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এলাকায়।আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা তা খতিয়ে দেখছে লেকটাউন থানার পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয় বাসিন্দারা দমদম পার্কের রেলিংয়ে এক যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয়দের দাবি, যুবককে অর্ধেক ঝুলন্ত অবস্থায় দেখা যায়। তার পা মাটিতে স্পর্শ করেছিল। মৃতের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বলে প্রাথমিক অনুমান পুলিশের। এখনও পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।
ঘটনার পর থেকেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। যুবক আত্মহত্যা করেছেন, নাকি অন্য কোথাও খুন করে দেহ এনে ঝুলিয়ে দেওয়া হয়েছে, সব দিকই খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের