নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দুইমাসের এক শিশু কন্যার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হাসনাবাদ এলাকায়। পরিবারের অভিযোগ, বাড়ি থেকে শিশুটিকে তুলে নিয়ে গিয়ে পাশের পুকুরে ফেলে হত্যা করা হয়েছে। পরিবারের তরফে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটিকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।
পরিবার সূত্রে জানা গেছে, মৃত শিশুটির নাম ফিজা মণ্ডল। শিশুটির মা বাথরুমে যাওয়ার সময় বারান্দার খাটে শুয়েছিল ফিজা। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি দেখেন শিশুটি নেই এবং বাড়ির গেট খোলা। এরপর পরিবার ও স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির দেহ ভাসতে দেখা যায়। দ্রুত টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরিকল্পিত খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ। শিশুর দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনা প্রসঙ্গে শিশুটির মা ফিরোজা বিবি বলেন,'আমি আমার মেয়েকে খাইয়ে বারান্দায় শুয়ে রেখে দিয়ে গেছিলাম। দরজাটা বন্ধ করাই ছিল। এসে দেখি দরজাটা খোলা। আমার মেয়ে নেই। তারপর খোঁজাখুঁজি করতেই দেখি পুকুরে ভাসছে। কেউ না কেউ ওকে নিয়ে গিয়ে খুন করেছে। কে করেছে জানিনা। খুনির কঠোর শাস্তি চাই'।
মৃত শিশু কন্যাটির জেঠু আব্দুল আজিজ মোল্লার বক্তব্য,'আমি সন্ধেবেলা দোকানদারি করছিলাম। আমার কাছে ফোন আসে যে আমার ছোট ভাইয়ের ছোট মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। আমি তৎক্ষণাৎ পৌঁছে গিয়ে প্রতিবেশীদের সঙ্গে মিলে আশেপাশের বাগান, রাস্তাঘাট সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করি। পুলিশকে এর মধ্যেই খবর দেওয়া হয়। পুলিশ এসে প্রথমেই পুকুরে দেখে এবং সেখানেই মৃত অবস্থায় পায়। এই জঘন্যতম কাজ যেই করে থাকুক না কেন তার দৃস্টান্তমূলক শাস্তি দেওয়া হোক'।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের