নিজস্ব প্রতিনিধি , নদীয়া - দিনদুপুরে ফাঁকা বাড়িতে হানা দুষ্কৃতীদের। তালা ভেঙে লক্ষাধিক টাকার সোনা রুপোর গয়না সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল। ঘটনায় তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। দিনের আলোয় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিপুর থানার বাগআঁচড়া ঢাকাপাড়া এলাকার বাসিন্দা অসিত বিশ্বাসের বাড়ি এই ঘটনা ঘটে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। প্রতিদিনের মতো সকালে কাজে বেরিয়ে যান। তার স্ত্রী সন্তান আত্মীয়ের বাড়িতে থাকায় বাড়িটি সম্পূর্ণ ফাঁকা ছিল। সেই সুযোগে দুষ্কৃতীরা ঘরের তালা ভেঙে ভিতরে ঢোকে। একটি ঘর থেকে আলমারি সহ লকারের চাবি নিয়ে প্রায় ২ ভরি সোনার গয়না, ১ ভরি রুপোর গয়না, বিছানার নিচে রাখা নগদ ১৫ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়। দুপুরে বাড়ি ফিরে সদর দরজা খোলা দেখে সন্দেহ হয় অসিত বিশ্বাসের। ঘরে ঢুকেই তিনি চুরির ঘটনা বুঝতে পারেন। তৎক্ষণাৎ থানায় খবর দেন। শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। বাড়ির মালিকের দাবি, চুরি যাওয়া গয়না সহ নগদ অর্থ দ্রুত উদ্ধারের পাশাপাশি দোষীদের গ্রেফতার করা হোক।
ঘটনা প্রসঙ্গে অসিত বিশ্বাসের বক্তব্য,'আমি সকালে কাজে বের হই। আমার স্ত্রী সন্তান নিয়ে আত্মীয়ের বাড়িতে ঘুরতে যান। দুপুর ৩ টের দিকে বাড়ি ফিরে দেখি বাঁশের বেড়া ভাঙা। ঘরের দরজা খোলা, লকারের লক ক্ষতিগ্রস্ত। ভেতরের সবকিছু এলোমেলো হয়ে পড়েছিল। পাশের ঘরের শোকেসে রাখা চাবি দিয়ে আলমারি খুলে দেখি লকার থেকে আমার স্ত্রীর আনুমানিক ২ ভরির বেশি সোনার গহনা, বিছানার তলা থেকে ১৫,৭০০ টাকার মতো নগদ অর্থ চুরি হয়ে গেছে। লকারের চাবির অবস্থান জানা আছে এমন কোনো পরিচিত ব্যক্তির হাত থাকতে পারে বলে আমার সন্দেহ। আমি থানায় খবর দিয়েছি। আমার আবেদন, পুলিশ তদন্ত করে অন্তত স্মৃতিবিজড়িত গহনাগুলো উদ্ধার করে দিক'।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের