নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের আগে উন্নয়ন ও সামাজিক পরিষেবাকে সামনে রেখে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল। শুক্রবার মুখ্যমন্ত্রী 'প্রতিজ্ঞা' নামে এই ইস্তেহার প্রকাশ করেন। স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান থেকে প্রশাসনিক পুনর্গঠন একাধিক গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে এতে।
ইস্তেহারের অন্যতম বড় ঘোষণা ‘দুয়ারে চিকিৎসা’ প্রকল্প। ‘সুস্বাস্থ্যের অধিকার, বাংলার সবার’ এই ট্যাগলাইনকে সামনে রেখে রাজ্যের সাধারণ মানুষের দুয়ারে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই প্রকল্পকে বেছে নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় প্রতিবছর রাজ্যের প্রতিটি ব্লক ও টাউনে স্বাস্থ্য শিবির আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।
স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও বড় পরিকল্পনার কথা বলা হয়েছে ইস্তেহারে। ‘শিক্ষাই সম্পদ ও ভবিষ্যৎ নিরাপদ’ এই স্লোগানকে সামনে রেখে ‘বাংলার শিক্ষায়তন’ প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল। এর মাধ্যমে রাজ্যের সমস্ত সরকারি স্কুলের পরিকাঠামো উন্নত করার পরিকল্পনা রয়েছে।
এছাড়াও কর্মসংস্থান বাড়াতে রাজ্যে প্রায় ১০ লক্ষ নতুন চাকরির সুযোগ তৈরি করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একইসঙ্গে বর্তমানে চালু থাকা সামাজিক প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী এবং বার্ধক্য ভাতার পরিসর আরও বাড়ানোর কথাও উল্লেখ করা হয়েছে। প্রশাসনিক স্তরে পরিবর্তন আনতে ভবিষ্যতে রাজ্যে আরও ৭টি নতুন জেলা তৈরির প্রতিশ্রুতিও রয়েছে ইস্তেহারে।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা