নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রথম দফার ভোট মিটতেই ফের রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল নেতৃত্ব। ভোটার তালিকা সংশোধন ইস্যুকে সামনে রেখে ফের রাজপথে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ এপ্রিল যাদবপুর থেকে গড়িয়াহাট পর্যন্ত পদযাত্রার ঘোষণা করলেন তৃণমূল নেত্রী।
আগামী ২৪ এপ্রিল শুক্রবার এই পদযাত্রায় নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, যাদবপুরের সুলেখা মোড় থেকে শুরু হয়ে গড়িয়াহাট পর্যন্ত এই মিছিল হওয়ার কথা। যদিও মিছিলের শেষ গন্তব্যে সামান্য পরিবর্তন হতে পারে বলে দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছে। তৃণমূল নেতৃত্বের দাবি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বহু ভোটারের নাম বাদ পড়েছে। এই ইস্যুকে সামনে রেখে জনসংযোগ বৃদ্ধি এবং প্রতিবাদ জানানোর লক্ষ্যেই এই পদযাত্রার আয়োজন।
পদযাত্রায় দলের শীর্ষ নেতৃত্ব ছাড়াও কলকাতার বিভিন্ন কেন্দ্রের প্রার্থীরা উপস্থিত থাকবেন। দ্বিতীয় দফার ভোটের আগে এই কর্মসূচি ভোটারদের কাছে সরাসরি বার্তা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের