নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - DYFI ৫৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়াল কোচবিহারে। অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে DYFI কর্মীদের গাড়িতে হামলার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। পরে পঞ্চানন বর্মা হলের সামনেও ২ পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে , কোচবিহারের পঞ্চানন বর্মা হলে আয়োজন করা হয়েছিল ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। দিনহাটা থেকে অনুষ্ঠানে যোগ দিতে আসার সময় তোর্সা ব্রিজ সংলগ্ন এলাকায় তাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। সংগঠনের নেতা শুভ্রালোক দাস সহ বাকি কর্মীদের বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা মারধর করে। শহরে প্রবেশে বাধা দেয়। ঘটনার সময় একাধিকবার পুলিশকে খবর দেওয়া হলেও তারা সময়মতো ঘটনাস্থলে পৌঁছায়নি। পরে পঞ্চানন বর্মা হলের সামনেও বিজেপি, DYFI কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে পাশের একটি পেট্রোল পাম্পে ভাঙচুরের অভিযোগও ওঠে। অভিযোগগুলির বিষয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।
ঘটনা প্রসঙ্গে এক DYFI কর্মীর বক্তব্য,'যুবশক্তির প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে কোচবিহারের গুঞ্জবাড়ির পঞ্চানন হলে একটি আলোচনা সভা কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে যোগ দেওয়ার জন্য দিনহাটা থেকে আমাদের গাড়ি রওনা দিয়ে যখন গুঞ্জবাড়িতে পৌঁছায়, তখন স্থানীয় বিজেপি পার্টি অফিসের সামনে জটলা করে থাকা ২৫ থেকে ৩০ জন দুষ্কৃতী চলন্ত গাড়ির ওপর পরিকল্পিত হামলা চালায়। গাড়িটির গতি সেতুর মুখে সামান্য ধীর হতেই দুষ্কৃতীরা হামলা চালিয়ে ফ্ল্যাগ ছিঁড়ে ফেলে। গাড়ির কাচ ভাঙচুর করে, ইটের টুকরো দিয়ে জানলার ভেতর হাত বাড়িয়ে ভেতরে থাকা কর্মীদের বুকে নাকে আঘাত করে। গুঞ্জবাড়ি এলাকায় প্রতিনিয়ত বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডব বাড়ছে। তারা DYFI-এর ক্রমবর্ধমান রাজনৈতিক প্রভাবকে প্রতিহত করতে না পেরে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। আমরা ঘটনার সময় থেকেই বিষয়টি আইসিকে ফোনে জানালেও পুলিশ সময়মতো ব্যবস্থা নেয়নি। ইতিমধ্যে দুষ্কৃতীদের নাম আইসিকে দেওয়া হয়েছে। আমাদের দাবি, ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে'।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের