নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া তথা SIR-কে কেন্দ্র করে রাজনৈতিক লড়াই চরমে। এই প্রক্রিয়াকে হাতিয়ার করেই মানুষের আরও কাছাকাছি পৌঁছনোর রণকৌশল ঠিক করল তৃণমূল কংগ্রেস। গোটা রাজ্যের প্রায় এক লক্ষ বুথ লেভেল এজেন্ট সহ নেতা-কর্মীদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন, পরবর্তী ২২ দিনই এই লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।
শনিবারের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, 'আমাদের এই যুদ্ধ ছমাসের। তার মধ্যে তিন মাস ইতিমধ্যেই শেষ। এখন হাতে মাত্র ১০০ দিন আছে। SIR-এর কাজ বড়জোর আর এক মাস চলবে। যদি ১৬ তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়, তাহলে আমাদের হাতে আছে মাত্র ২২ দিন। এই ২২ দিনেই জোরদার লড়াই করতে হবে।'
এই সময়ের মধ্যেই বুথভিত্তিক ‘ভোট রক্ষা কমিটি’ গঠনের নির্দেশ দেন তিনি। প্রতিটি কমিটিতে সংগঠনের অন্তত একজন করে প্রতিনিধি রাখার কথা বলেন অভিষেক। তার স্পষ্ট নির্দেশ, ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ তালিকায় যাদের নাম রয়েছে, তাদের প্রত্যেকের বাড়িতে পৌঁছতে হবে। কোনও একটি কেসও যেন বাদ না যায়। এক কোটি ৩৬ লক্ষ মানুষের পাশাপাশি আনম্যাপ ৩২ লক্ষ ভোটারের কাছেও পৌঁছনোকে অগ্রাধিকার দেন তিনি।
এই সমস্ত তথ্য ‘দিদির দূত’ অ্যাপে আপলোড করার নির্দেশ দেন অভিষেক। একই সঙ্গে জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান ও সাংসদদের প্রতি পাঁচ দিন অন্তর এই সংক্রান্ত অগ্রগতির রিপোর্ট নেওয়ার দায়িত্ব দেন। বৈঠকে দলের বিধায়ক ও সাংসদদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ' দলের জন্যই আপনারা এমপি-এমএলএ হয়েছেন। প্রয়োজনে নিজের পকেটের টাকা খরচ করে ওয়ার রুম চালাতে হবে। আমরা অন্য দলের মতো সাংসদদের বেতনের ৫০ শতাংশ টাকা নিই না। কিন্তু এক কোটি ৬৮ লক্ষ মানুষের কাছে পৌঁছতেই হবে।'
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের