নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন এক মাসে রেললাইনে উঠে আসা ৫০টি বুনো প্রাণীর প্রাণ বাঁচিয়ে নজির গড়েছে। শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত ১২৬ কিলোমিটার রেলপথে সতর্কতা, আধুনিক প্রযুক্তি এবং কর্মীদের তৎপরতায় এই সাফল্য এসেছে। রেলের দাবি, উদ্ধার হওয়া প্রাণীদের মধ্যে হাতির সংখ্যাই সবচেয়ে বেশি।
রেলের জনসংযোগ আধিকারিক নীলাঞ্জন দেব জানান, বুনো প্রাণী রক্ষায় নিয়মিত প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং আইডিএস (Intrusion Detection System) ব্যবহারের ইতিবাচক ফল মিলছে। পাশাপাশি, বন্যপ্রাণ রক্ষায় বিশেষ ভূমিকা নেওয়া লোকো পাইলট ও রেলকর্মীদের পুরস্কৃতও করা হয়। এই উদ্যোগের ফলে বনাঞ্চল সংলগ্ন রেলপথে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমেছে বলে দাবি রেলের।
এই সাফল্যেরই একটি উদাহরণ সামনে আসে মঙ্গলবার। বানারহাট ও ক্যারন স্টেশনের মাঝামাঝি ৮৪/৮ কিলোমিটার পিলারের কাছে ভোর প্রায় ৩টা ৪০ মিনিটে একটি রেল ইঞ্জিনের সামনে একটি হাতি চলে আসে। পরিস্থিতি বুঝে লোকো পাইলট রাজীব রায় ও সহ-চালক ডিজে সরকার সঙ্গে সঙ্গে জরুরি ব্রেক কষে ইঞ্জিন থামিয়ে দেন। প্রায় ১৫ মিনিট অপেক্ষার পর হাতিগুলো নিরাপদে রেললাইন পার হয়ে জঙ্গলে ঢুকে গেলে ইঞ্জিনটি আবার গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।
ঘটনার ভিডিও প্রকাশ করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন। একই সঙ্গে জানানো হয়েছে, গত এক মাসে মোট ৫০টি বুনো প্রাণীর প্রাণ রক্ষা করা সম্ভব হয়েছে। অর্থাৎ, প্রায় প্রতিদিনই এই রুটে কোনও না কোনও বন্যপ্রাণী রেলের তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাচ্ছে। রেলের এই উদ্যোগ ইতিমধ্যেই সমাজমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে, পাশাপাশি বনদপ্তরও এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের