নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোট প্রচারের মঞ্চে করা মন্তব্য এবার বড়সড় আইনি চাপে ফেলল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আরামবাগের সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ইঙ্গিত করে করা মন্তব্যের জেরে দায়ের হওয়া মামলায় কড়া পর্যবেক্ষণ করল হাইকোর্ট। বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দায়িত্বশীল সাংসদের এমন মন্তব্য আইনশৃঙ্খলার উপর গুরুতর প্রভাব ফেলতে পারত।
ঘটনার সূত্রপাত ২৭ এপ্রিল। ভোটপ্রচারে আরামবাগে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, ' ৪ মে ১২টার পর দেখব দিল্লির কোন বাবা বাঁচায়।' রাজনৈতিক মহলে সেই মন্তব্য ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়। বিতর্কের জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম শাখায় এফআইআর দায়ের হয়। এরপর মামলা খারিজের আবেদন এবং রক্ষাকবচ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেক। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।
আদালতের পর্যবেক্ষণ, একজন তিনবারের সাংসদ ও উচ্চপদস্থ রাজনৈতিক ব্যক্তিত্ব কীভাবে এমন মন্তব্য করতে পারেন, তা অত্যন্ত উদ্বেগজনক। বিচারপতি মন্তব্য করেন, '৪ মে যদি ভোটের ফল অন্যরকম হত, তাহলে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারত।' পাল্টা অভিষেকের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যুক্তি দেন, ' শাহও তো অনেক কিছু বলেন।' এরপর বিচারপতি বলেন, মানুষ ভালোর কথা ভেবেই ২০১১ য় পরিবর্তন এনেছিল।
যদিও আদালত আপাতত অভিষেককে গ্রেফতারি থেকে রক্ষাকবচ দিয়েছে, তবে স্পষ্ট জানানো হয়েছে, তদন্তে সহযোগিতা করতে হবে এবং তা সশরীরে হাজিরা দিয়েই। ভার্চুয়াল হাজিরার আবেদনও খারিজ করেছে আদালত।
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের