নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে ফের নতুন করে বিতর্ক। শনিবার ফের এক্স হ্যান্ডলে চ্যাটের স্ক্রিনশট পোস্ট করে SIR প্রক্রিয়ার কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক ব্যানার্জী। তার অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে ERO-দের কার্যত নিষ্ক্রিয় করে রাখা হচ্ছে।
রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শেষের পথে। তবে প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই উঠছে একাধিক অভিযোগ। এই সংক্রান্ত মামলায় গত শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়, নাম বাদ বা অন্তর্ভুক্তির বিষয়ে ERO র সিদ্ধান্তই চূড়ান্ত, অন্য কেউ এ বিষয়ে হস্তক্ষেপ করতে পারবেন না। এই আবহে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে কয়েকটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করেন।
সেখানে তিনি দাবি করেন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল এবং জেলা নির্বাচনী আধিকারিকদের একটি কথোপকথনে স্পষ্ট ERO দের ভূমিকাকে খর্ব করা হচ্ছে। স্ক্রিনশট অনুযায়ী, ERO-রা কেন নিজেদের নির্দিষ্ট এক্তিয়ারের বাইরে কাজ করছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন CEO।
জবাবে জেলা নির্বাচনী আধিকারিকরা জানান, শুধুমাত্র নজরদারির স্বার্থেই এই পদক্ষেপ। কিন্তু অভিষেকের দাবি, এতে তিনটি নিয়ম ভাঙা হচ্ছে। প্রথম, ERO র পরিবর্তে AERO- রা চূড়ান্ত তালিকা পর্যালোচনা করছেন যা সুপ্রিম কোর্টের নির্দেশে পরিপন্থী। দ্বিতীয়ত, শুনানিতে কেউ অনুপস্থিত থাকলেও পরবর্তীতে যথাযথ নথি দিলে তার নাম তালিকায় অন্তর্ভুক্ত করার কথা কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা অনিশ্চিত হয়ে পড়ছে।
তৃতীয়ত, নির্বাচন কমিশনের নিজস্ব নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট বিধানসভা এলাকার ভোটার সংক্রান্ত সমস্ত দায় ERO-র সেখানে প্রশাসনিক স্তরে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে অভিযোগ। পোস্টে সরাসরি বিজেপিকে তোপ দেগে অভিষেক দাবি করেন, কোনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না পড়ে, তা নিশ্চিত করতে ‘শেষ রক্তবিন্দু’ পর্যন্ত লড়াই চলবে।
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের