নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - রাজ্যে ফের একবার প্রশ্নের মুখে নারী ও শিশু নিরাপত্তা। বারুইপুর ধর্ষণ কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের একবার খবরের শিরোনামে। এবার এক ঘরছাড়া নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক প্রৌঢ়ের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নির্যাতিতা নাবালিকার আসল বাড়ি ব্যারাকপুর এলাকায়। দিনকয়েক আগে পরিবারের লোকজনের সঙ্গে ঝগড়া করে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে শিয়ালদহ স্টেশনে চলে আসে ওই নাবালিকা। অভিযোগ, শিয়ালদহ স্টেশনে একাকী মেয়েটিকে লক্ষ্য করে মথুরাপুরের বাসিন্দা সামাদ আলী। তার অসহায়তার সুযোগ নিয়ে খাবারের লোভ দেখিয়ে তাকে ভুল বুঝিয়ে ট্রেনে করে বারুইপুরের শাসন এলাকায় নিয়ে আসে সে। শাসন এলাকার একটি নির্জন ভাড়া ঘরে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে সামাদ।
তবে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে চলে আসে। সন্দেহ হওয়ায় এলাকাবাসী ঘরে হানা দিয়ে নাবালিকা এবং অভিযুক্ত সামাদ আলীকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে। বেগতিক বুঝে স্থানীয়রা তৎক্ষণাৎ বারুইপুর থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত সামাদ আলীকে গ্রেফতার করেছে। ঘটনার তদন্তের স্বার্থে মঙ্গলবারই অভিযুক্তকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের