নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - রাজ্যের সরকারি আধিকারিকদের বিরুদ্ধে প্রকাশ্যে অশালীন ভাষা ব্যবহার করে চরম বিতর্কে জড়ালেন বাঁকুড়ার ওন্দা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অঞ্জন নাগ চৌধুরী। শুধু তাই নয়, তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,” যেদিন অফিসে যাবো, লাথি মেরে বিডিওর দরজা ভেঙে দেবো।”

সূত্রের খবর, বাঁকুড়া জেলার ওন্দায়। মঙ্গলবার রাজ্য সরকারের দুর্নীতি ও চাকরি চুরির বিরুদ্ধে বিজেপি একটি ধিক্কার মিছিল করে। মিছিল শেষে ওন্দা বাসস্ট্যান্ডে পথসভা আয়োজন করা হয়। সেই মঞ্চেই প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি দলনেতা। মিছিলের একজন সদস্য বলেন, ওন্দার বিডিও ফিরহাদ হাকিমের সূত্র ধরেই এই পদ অর্জন করেছেন, এছড়া ওনার কোনও যোগ্যতা নেই। মুসলিম এলাকা ভেবে উনি এখানে নতুন করে অশান্তি শুরু করার চেষ্টা করছেন।
মঞ্চে দাঁড়িয়ে অঞ্জন নাগ চৌধুরী একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন ।তাঁর অভিযোগ, ওন্দার বিডিও “সঠিক যোগ্যতা নিয়ে নয়, টাকা দিয়ে চাকরি কিনে এসেছেন।সাদা খাতা জমা দিয়ে এরা বিডিও হয়েছেন।মানুষের জন্য কোনও কাজ করেন না।” মানুষের সেবার জন্য সর্বপ্রথম মানবিক হওয়া প্রয়োজন। কিন্তু বিডিওর আসনে যিনি বসে রয়েছেন তিনি কোনো প্রশাসনিক কাজের জন্য আসেননি, তৃণমূল সরকারের হয়ে দালালি করতে এসেছেন। এরপরই হুশিয়ারি দিয়ে তিনি বলেন, যেদিন অফিসে যাবো, লাথি মেরে বিডিওর দরজা ভেঙে দেবো।”

বিজেপি নেতার এহেন কুরুচিকর ভাষা ও হুমকির তীব্র সমালোচনা করেছে তৃণমূল। ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি এই প্রসঙ্গে বলেন, “বিজেপির কেন্দ্র ও রাজ্যের নেতাদের ভাষার ধরনের পরিচয় বিরোধী দলনেতা নিজেই দিয়েছেন।যার মুখের ভাষা এরকম তার কতটা মানুষের সেবায় কাজে লাগেন তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ওনার এই মন্তব্যই ওনাকে সাধারণ মানুষের বিপক্ষে নিয়ে যাচ্ছে। এটা রাজনৈতিক অসভ্যতা ছাড়া কিছুই নয়।”

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের