নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে অশান্তির আবহে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর তিনি দাবি করেন, এই অশান্তির নেপথ্যে মৌলবাদী, দেশবিরোধী ও রাজনৈতিক উস্কানিদাতাদের ভূমিকা রয়েছে। পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়ে দেন, অপরাধী বা অশান্তিতে জড়িত কাউকেই রেয়াত করা হবে না।
মঙ্গলবার বারুইপুরে এসে প্রথমে এসপি অফিসে নির্যাতিতার বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। পরে গণপিটুনিতে নিহত এক যুবকের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি। ওই সময় উপস্থিত ছিলেন এলাকার সাংসদ সায়নী ঘোষ এবং বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, বারুইপুরে অশান্তি পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, ভোটে পরাজিত রাজনৈতিক শক্তি উস্কানি দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করেছে। পুলিশ ইতিমধ্যেই প্রায় ২০০ জনকে চিহ্নিত করেছে এবং একাধিক কল রেকর্ডিংও তদন্তকারীদের হাতে এসেছে। সেই সূত্র ধরে তদন্ত এগোচ্ছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে যে যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে, তিনি এই ঘটনায় নির্দোষ ছিলেন বলে উঠে এসেছে।
সেই হত্যাকাণ্ডেরও নিরপেক্ষ তদন্ত হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি রেললাইন উপড়ে ফেলা, ভাঙচুর ও অশান্তিতে জড়িতদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপের আশ্বাস দেন তিনি। বারুইপুর-কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠায় রাজ্য পুলিশের ডিজিপিকে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদি তদন্তে কোনও পুলিশকর্মীর গাফিলতি প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের