6910a4f731c5c_IMG-20251109-WA0286
নভেম্বর ০৯, ২০২৫ বিকাল ০৭:৫৮ IST

গর্বে বুক ফুলে উঠল দিন মজুর বাবার , রাজ্যস্তরের জ্যাভলিন প্রতিযোগিতায় বিরাট সাফল্য ছেলের

নিজস্ব প্রতিনিধি , মালদহ - বাবা পেশায় দিন মজুর। ছেলের স্বপ্নপূরণের সবথেকে প্রয়োজনীয় জিনিসটি কিনে দেওয়ার সামর্থ্য হয়নি। তবে ইচ্ছাশক্তি সহ অদম্য জেদের বশে আজ সফলতা অর্জন করলেন মালদহের কাউসার আখতার। রাজ্যস্তরের জ্যাভলিন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন তিনি। পরিবার সহ গোটা জেলার মুখ উজ্জ্বল করলেন তিনি। গর্বে বুক ফুলে উঠল বাবার।

সূত্রের খবর , মালদহের ইংরেজবাজারের বুধিয়ার বাসিন্দা কাউসার। সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত রাজ্যস্তরের জ্যাভলিন প্রতিযোগিতায় সবথেকে বেশি দূরে থ্রো করেন। জেলার হয়ে সফলতা তো আনলেনই সঙ্গে নিজের পরিচিতি তৈরি করলেন দ্বাদশ শ্রেণীর ছাত্র। জেলায় ফিরতেই তাকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানায় বুধিয়া হাই মাদ্রাসা স্কুল কর্তৃপক্ষ। সঙ্গে  ভবিষ্যতে কাউসারের জন্য সরকারি সহায়তার আবেদনও করেছেন তারা।

সফলতার পর কাউসার বলেন , "আমার ভীষণই ভাল লাগছে। আমি এখানেই থেমে থাকতে চাইনা। অনেকদূর পৌঁছাতে চাই। তবে এতদূর আসতে আমায় বিদ্যালয়ের শিক্ষকরা ভীষণভাবে সাহায্য করেছেন। সবরকম দিক থেকে সাহায্য করেছেন। আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।আমি ভুবনেশ্বর , রাঁচিতে ন্যাশনাল খেলতে গিয়েছিলাম। ভুবনেশ্বরে আমি প্রথম হই। আর্থিক অবস্থা তো একেবারেই ভাল নয়। তবে সাহায্য করার জন্য আমি বিদ্যালয়ের শিক্ষকদের অনেক ধন্যবাদ জানাতে চাই।"

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন , "পঞ্চম শ্রেনী থেকে ও আমাদের স্কুলে পড়ে। ছোট থেকেই খেলাধুলার প্রতি আগ্রহী কাউসার। পড়াশোনাতেও বেশ ভাল। একাধিক জায়গায় ও চ্যাম্পিয়ন হয়েছে। রাজ্যস্তরে ২০২৩ সাল থেকে চ্যাম্পিয়ন হচ্ছে। শুধু জ্যাভলিন নয় , কাবাডিতেও দারুণ ও। এর আগে কাবাডি প্রতিযোগিতাতেও সাফল্য পেয়েছে। এবার আমরা তাকে ভবিষ্যতের উদ্দেশ্যে মেঘালয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার জন্য পাঠাচ্ছি। আমরা চাই ও যেন এখানেই থেমে না থেকে এগিয়ে যাক। আমরা সবসময় ওর পাশে আছি। আমরা এটাও চাই যে সরকার থেকেও যেন ও সাহায্য পায়।"

আরও পড়ুন

শিশুপুত্রকে ফেরানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ , শওকত মোল্লার বিরুদ্ধে নতুন মামলা
জুন ১৯, ২০২৬

বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা

স্ত্রীকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট স্বামী , মর্মান্তিক মৃত্যু দম্পতির
জুন ১৯, ২০২৬

মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
 

বিশ্বকাপের মাঝেই বিপাকে নোরার চর্চিত 'প্রেমিক' হাকিমি! ধর্ষণ মামলায় বিচারপর্বের মুখে মরক্কোর অধিনায়ক
জুন ১৯, ২০২৬

তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে

ডিমবৃষ্টিতে জর্জরিত তৃণমূল কাউন্সিলর , উত্তপ্ত কাঁচরাপাড়া
জুন ১৯, ২০২৬

একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
 

তোলাবাজির প্রতিবাদ করতেই হামলা , রক্তাক্ত বালি ঘাট কর্মী
জুন ১৯, ২০২৬

প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
 

বেতন বৃদ্ধি ও সরকারি সুবিধার দাবিতে বাঁশবেড়িয়া পৌরসভায় সাফাই কর্মীদের বিক্ষোভ
জুন ১৯, ২০২৬

চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি

এশিয়াডে বাংলার দাপট! ভারতীয় টেবিল টেনিস দলে সুযোগ ৫ বঙ্গসন্তানের
জুন ১৯, ২০২৬

সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী

জামাই ষষ্ঠীর আগে আমের বাজারে স্বস্তি , কম দামে খুশি ক্রেতারা
জুন ১৯, ২০২৬

রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
 

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহার মা, অপেক্ষা পুনর্মিলনের
জুন ১৯, ২০২৬

ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা

থানায় ডেকে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতনের অভিযোগ! ডায়মন্ড হারবারের প্রাক্তন এসডিপিওর বিরুদ্ধে FIR
জুন ১৯, ২০২৬

তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ

ফের ধাক্কা ব্রাজিল শিবিরে! হাইতির বিরুদ্ধেও খেলতে পারবেন না নেইমার
জুন ১৯, ২০২৬

অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের

উত্তরবঙ্গ হাতছাড়া হচ্ছে তৃণমূলের , মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গৌতম দেবের
জুন ১৯, ২০২৬

দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব

গাঁজার আসরে প্রেমিকাকে নিয়ে বিবাদ , বন্ধুর বুকে ছুরি ঢুকিয়ে দিলো মহম্মদ
জুন ১৯, ২০২৬

গ্রেফতার অভিযুক্ত যুবক
 

কাঁঠাল খেতে এসে কুয়োয় পড়ে মৃত্যু বাচ্চা হাতির , ব্যর্থ উদ্ধার অভিযান
জুন ১৯, ২০২৬

সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে

আইএসএফ পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সালিশি সভা চলাকালীন দু'পক্ষের সংঘর্ষ! আহত ৭
জুন ১৯, ২০২৬

ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ

TV 19 Network NEWS FEED

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পথে দিল্লি

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের...

প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমেরিন নামাচ্ছে পাকিস্তান, চিন্তায় দিল্লি

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমের...

বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতায় জালে ২ খলিস্তানি এজেন্ট

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতা...

মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী কার্যকলাপ ঘিরে উদ্বেগ প্রকাশ ইজরায়েলের

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী...

দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহার মা, অপেক্ষা পুনর্মিলনের

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহ...

ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা